এমন দিন জীবনে কখনো আসেনি। অনির্দিষ্টকালের জন্য ঘরে বন্দি। কর্মব্যস্ত জীবন হঠাৎ এমন স্থবির হয়ে পড়লে জীবনযাপনে অনেকটা পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। যে অবসরের জন্য মন হাহাকার করতো ভীষণ, সেই অবসর আপনি যাপন করছেন অথচ মন ভালো নেই।

কী হবে, আদৌ কি সব আগের মতো হবে, এসব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। রয়েছে সংসার খরচ জোগানোর চিন্তা, ছেলেমেয়ে, আত্মীয়-পরিজন এমনকী নিজের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। এমন অবস্থায় মন ভালো রাখা কঠিন। তবে সুস্থতার জন্যও মন ভালো রাখা জরুরি। জেনে নিন এই সময়ে মন ভালো রাখতে করণীয়-

আতঙ্কগ্রস্ত হয়ে ঘরে অতিরিক্ত খাদ্য সামগ্রী মজুত করবেন না। এতে সমাজে অন্য বিপদ সৃষ্টি হবে যা এই মুহূর্তের বিপদকে আরো বাড়িয়ে দেবে।

সংসার বুদ্ধি করে চালাবেন, ছুটিতে আছেন ভেবে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন করতে যাবেন না। ঘরের খাবার-দাবার বুঝে খরচ করুন এবং শরীর সুস্থ রাখুন।

বাড়িতে বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ ও শিশুদের বিশেষ খেয়াল রাখবে । এই সময়ে অন্য অসুখ হলে সমস্যা বাড়বে।

শিশুরা খেলতে না পেরে অস্থির হয়ে যেতে পারে। তাই শিশুদের সামর্থ্য অনুযায়ী আপনাদের সঙ্গে ঘরের কাজে লাগাবেন এবং সময় নিয়ে ওদের সঙ্গে খেলবেন।

যে যা ওষুধ নিয়মিত খান সেগুলো ঠিক মতো খাবেন। ওষুধের দোকান খোলা থাকবে। হঠাৎ করে ওষুধ বন্ধ করবেন না।

ধূমপানের অভ্যাস থাকলে তা বাদ দিন। শরীরের ক্ষতি হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখুন। আপনার সুস্থতা আপনার পরিবারকে সুরক্ষিত রাখবে।

নিজের যে শখগুলো এতদিন সময়ের অভাবে পূরণ করতে পারছিলেন সেগুলো যদি বাড়ি বসে করা যায় তবে তাতেমন দিন। বাড়িতে থাকার একঘেয়েমি কাটাতে কিছু সৃষ্টিশীল কাজ করতে পারেন।

স্বামী ও স্ত্রী, বাবা-মা ও সন্তান, ভাই ও বোন- সব সম্পর্কেই দ্বন্দ্ব থাকতে পারে। এই সময়ের জন্য নিজেকে একটু বোঝান যে এই বিপদের দিনে এই মানসিক দ্বন্দ্ব সরিয়ে রেখে একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান দরকার।

আপনার চারপাশে খেটে খাওয়া দিন মজুরদের আর্থিক কষ্টের কথা মাথায় রাখবেন। আপনার এলাকায় তহবিল তৈরি করলে যারা আর্থিক সঙ্কটে পড়বে তাদের সাহায্য করতে পারবেন।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য বিধি মেনে চলা। সবার আগে সুস্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করুন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino