স্যামসাং সম্প্রতি তাদের গ্যালাক্সি নোট ২০ সিরিজের মাধ্যমে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। আর এবার মিডরেঞ্জের স্মার্টফোনের বাজারে চমক সৃষ্টি করতে যাচ্ছে ব্র্যান্ডটি।

প্রাইজবাবা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে অনেকের আক্ষেপ ঘোচাতে স্যামসাং নিয়ে আসছে ৭০০০এমএএইচ ব্যাটারি সক্ষমতার স্মার্টফোন। গ্যালাক্সি এম৫১ নামের এই ডিভাইসটি স্যামসাংয়ের সবচেয়ে বেশি ব্যাটারি সক্ষমতার স্মার্টফোন হতে যাচ্ছে। এই ফোনের ব্যাটারি সক্ষমতা স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ এর প্রায় সমান (৭,০৪০ এমএএইচ)। মানে ট্যাবলেট পিসির মতো বিশাল ব্যাটারি থাকছে গ্যালাক্সি ৫১ ফোনে। যা গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফোনের তুলনায় ২৫০০এমএইচ বেশি।

প্রাইজবাবা’র প্রতিবেদনে আরো বলা হয়, ডিভাইসটি ২৫ ওয়াটের চার্জার সমর্থিত হতে পারে। ফলে স্ট্যাডার্ড ১০ ওয়াটের চার্জার দিয়ে এটি চার্জ হতে কত সময় লাগবে, সে তথ্য জানতে অনেকেই আগ্রহী। স্যামসাং ইতিমধ্যে তাদের এম সিরিজের মাধ্যমে বিশাল ব্যাটারির স্মার্টফোন বাজারে নিয়ে আসার নজির স্থাপন করেছে। এম৩১ এবং এম২১ ফোনে ৬০০০ এমএএইচের ব্যাটারি দেখা গেছে। বর্তমানে বাজারে থাকা স্যামসাং ফোনগুলোর মধ্যে এই দুটি ফোনের ব্যাটারিই সবচেয়ে বড়।

আসন্ন গ্যালাক্সি এম৫১ ফোনের অন্যান্য ফিচারের মধ্যে ৬ জিবি/৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে বলে জানা গেছে। এছাড়া লিকস্টার ইশান আগরওয়ালের দাবি, কোয়াড রিয়ার ক্যামেরার এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। আরো গুঞ্জন রয়েছে যে, ৩২ মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি ক্যামেরাসহ এতে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে।

গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি কবে নাগাদ উন্মোচন করা হতে পারে এবং দাম কি রকম হবে, সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino