শর্তসাপেক্ষে গত ২৫ মার্চ কারামুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কারান্তরীণ অবস্থা থেকে মুক্তি পেয়ে তিনি ওঠেন গুলশানে তার বাসভবন ‘ফিরোজা’য়। মুক্তির পর থেকে খালেদার কার্যক্রমে নেতাদের ওপর অসন্তোষ প্রকাশ পেয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে খালেদা কড়া বার্তাও দিয়েছেন।

গুলশান কার্যালয়ের একটি সূত্র জানায়, মুক্তির দিন হাসপাতাল থেকে ‘ফিরোজা’ পর্যন্ত সার্বক্ষণিক খালেদা জিয়ার সঙ্গে গাড়িবহরে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া বাসায় পৌঁছানোর পর ওই দিন সন্ধ্যায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির দুই সদস্য তার সঙ্গে দেখা করতে ‘ফিরোজা’য় যান। এদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, আরেকজন যিনি নিকট অতীতে স্থায়ী কমিটিতে ঠাঁই পেয়েছেন। এই দুজন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসায় গেলে বিএনপি প্রধান ওই দুই সিনিয়র নেতার উদ্দেশে বলেন, ‘আপনারা কেন আসছেন? আপনারা মুক্তির জন্য কী করেছেন? সরকার মুক্তি দিয়েছে, আপনারা কী করেছেন?’

তখন ওই দুজন খালেদা জিয়ার বাসা থেকে বের হয়ে যান। পরে আবারও তাদেরই একজন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসায় যান। এসময় গৃহকর্মী ফাতেমা বেগম ওই নেতাকে বলেন, ‘আপনারা এসেছেন, ম্যাডাম খুশি হয়েছেন, উনি হোম কোয়ারেন্টাইনে আছেন, উনার সঙ্গে দেখা করার সুযোগ নেই।’

এদিকে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এমনকি খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগেও শিমুল বিশ্বাস চেয়ারপারসনের আশপাশেই ছিলেন। কিন্তু খালেদা মুক্তি পাওয়ার পর শিমুল বিশ্বাসকেও গুলশানের বাসায় যেতে নিষেধ করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। পাশাপাশি নয়াপল্টন থেকে ওইদিনই দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে বিছানাপত্র বের করার নির্দেশ দেয়া হয়।

সূত্র মতে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন বলে ২৪ মার্চ আইনমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর বিকেলে রিজভী আহমেদ চলে যান বিএসএমইউতে। খালেদা জিয়ার মুক্তির খবর শুনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একটি টেলিভিশনের লাইভে রিজভী ভুল শব্দ উচ্চারণ করেন। তিনি খালেদা জিয়ার মুক্তি বলতে গিয়ে ‘মৃত্যু’ বললে তার এ ‘স্লিপ অব টাং’য়ে হাইকমান্ডসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ভীষণভাবে ক্ষুব্ধ হন। তাৎক্ষণিক নয়াপল্টনের কার্যালয় থেকে রিজভী আহমেদকে তার বিছানাপত্র নিয়ে বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

রিজভী প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে চেয়ারপারসনের মুক্তির সময় দলের পক্ষ থেকে হসপিটাল কিংবা ম্যাডামের বাসার সামনে নেতাকর্মীদের না যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সেটা অমান্য করে তাকে (বিএসএমএমইউতে) যেতে কে বলেছে? দায়িত্বশীল পদধারীরা যদি দায়িত্বহীন কাজ করেন, তবে সে বিষয়ে অবশ্যই হাইকমান্ড ব্যবস্থা নেবে। তিনি টিভির লাইভে যে বক্তব্য দিয়েছেন তা আমাদের জন্য খুবই বিব্রতকর এবং অস্বস্তিকর।’

তবে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের একজন সদস্য বলেন, ‘রিজভী ভাই যে বক্তব্য দিয়েছেন সেটা স্লিপ অব টাং, এটা সবাই বোঝে। এটা নিয়ে আমি কারও কাছে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, ‘আমি একটা ব্রত (খালেদার মুক্তির দাবি) নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান করেছিলাম। ম্যাডাম মুক্তি পাওয়ার পর স্বেচ্ছায় সেখান থেকে বেরিয়ে এসেছি। দল বা ম্যাডামের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি।’

অন্যদিকে ‘ফিরোজা’য় যেতে মানা করার প্রসঙ্গে জানতে চাইলে শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আমি ম্যাডামের কাছে যাচ্ছি না।’

আপনাকে দল এবং চেয়ারপারসনের পক্ষ থেকে গুলশানের বাসায় এবং কার্যালয়ে যেতে নিষেধ করা হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ম্যাডামের সঙ্গে তো আমার দেখা-সাক্ষাৎ হয়নি। আমি কীভাবে বুঝব যে, আমি সেখানে নিষিদ্ধ। দলের পক্ষ থেকেও আমাকে কিছু বলা হয়নি। ১৫ তারিখ (১৫ এপ্রিল) যাক, তারপর সব বোঝা যাবে।’

 

সূত্র: জাগো নিউজ

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino