বিশ্বজুড়ে ১৮ হাজার ৮৯১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬১৩। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮ হাজার ৮৭৯ জন।

এখন পর্যন্ত ১৯৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা চীনে। দেশটিতে নতুন করে আরও ৪৭ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ২১৮। অপরদিকে করোনায় আকান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ২৮১ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইতালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭৪৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ফলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৬ হাজার ৮২০ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৪৯ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ১৭৬। ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার ৩২৬ জন।

অপরদিকে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৮০৮ এবং মৃত্যু হয়েছে ৭৭৫ জনের। স্পেনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৫৮ এবং মারা গেছে ২ হাজার ৯৯১ জন।

জার্মানিতে আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৯৯১ এবং মারা গেছে ১৫৯ জন। ইরানে মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৮১১ এবং মারা গেছে ১ হাজার ৯৩৪ জন।

দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৭ এবং মারা গেছে ১২০ জন। যুক্তরাজ্যে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৭ এবং মৃত্যু হয়েছে ৪২২ জনের।

অস্ট্রেলিয়ায় করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৩১৭ জন এবং মারা গেছে ৮ জন। অপরদিকে মালয়েশিয়ায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬২৪ এবং মৃত্যু হয়েছে ১৬ জনের।

নেদারল্যান্ডে করোনায় হয়েছে ৫ হাজার ৫৬০ জন এবং মৃত্যু হয়েছে ২৭৬ জনের। কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৯২ এবং মারা গেছে ২৬ জন।

অপরদিকে জাপানে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৯৩ এবং মৃত্যু ৪৩। পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৭২ এবং মারা গেছে ৭ জন।

থাইল্যান্ডে করোনায় আক্রান্তের সংখ্যা ৮২৭ এবং মৃত্যু হয়েছে ৪ জনের। সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৬৭ এবং একজনের মৃত্যু হয়েছে।

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত ৫৫৮ এবং মারা গেছে দু’জন। ভারতে করোনায় আক্রান্ত ৫৩৫ এবং ১০ মৃত্যু হয়েছে। কাতারে করোনায় আক্রান্ত ৫২৬। তবে সেখানে এখন পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি।

অপরদিকে, হংকংয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮৬ এবং মারা গেছে ৪ জন। এদিকে, বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬ জন ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৯। এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

 

সূত্র: জাগো নিউজ

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino