বেনাপোল(যশোর)প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা হাজী মশিয়ূর রহমান ছিলেন বেনাপোলের অহংকার। তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার মুক্তি লড়াইয়ে যেমন অকুতভয় ছিলেন পরবর্তী জীবনে গোটা সময় তিনি যোদ্ধার মত কর্মকান্ড পরিচালনা করেছেন। বিশেষ করে এই জনপদের নারী শিক্ষা সু-প্রসারিত করার জন্য তিনি বিরামহীম যুদ্ধ চালিয়েছেন। সফলও হয়েছেন। আজ এই নামটি এই জনপদের এক গর্বিত অনুসরনীয় ব্যাক্তিত্ব। হাজী মশিয়ূর স্মরনে বেনাপোলে পৌরসভা আয়োজিত নাগরীক শোক সভায় কথা গুলো বলেন, যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

বেনাপোল এর ঐতিহ্যবাহি খেলার (বল ফিল্ড খ্যাত ) মাঠ সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টার ” বিয়ে বাড়িতে” শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এই স্মরন সভায় সভাপতিত্ব করেন মেয়র আশরাফুল আলম লিটন। প্রধান বক্তা ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার আলী আনু, বিশেষ বক্তা হিসাবে হাজী মশিউর রহমানের উপর নানা বিধ স্মুতি চারন মুলক বক্তব্য রাখেন সর্বোজন শ্রদ্ধেয় শিক্ষাবিধ আলহাজ্ব আহসান উল্লাহ মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক কবি আলতাফ চৌধুরী, মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাছিনারা বেগম, বেনাপোল হাইস্কুলের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান মুকুল, শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল মাদ্রাসার প্রিন্সিপ্যাল আব্দুল ওয়াহেদ দুদু, ও হাজী মশিয়ূর রহমানের একমাত্র সন্তান শাহিদা রহমান সেতু । অনুষ্ঠানটি উপস্থান করেন এমদাদুল হক বকুল।
স্মরন সভায় বক্তব্যর শুরুতেই মেয়র আশরাফুল আলম লিটনের অনুরোধে উপস্থিত নাগরিক বৃন্দ প্রয়াত ব্যাক্তিত্বের স্মরনে এক মিটিট নিরাবতা পালন করেন। এরপর মেয়র লিটন তার বক্তব্যে বলেন, নোবেল জয়ী সাহিত্যতিক গার্ডিয়াক মার্গেজ এর উদাহরন টেনে বলেন মানুষের কাছে মানুষ আসে, যে মানুষের হৃদয়ে প্রেম আছে, ভক্তি আছে, দরদ আছে সেই হলো সফল মানুষ। আর এসকল গুনাবলীর সবটাই ছিল হাজী মশিউর রহমানের চরিত্রের মধ্যে। আসলে তিনি ছিলেন একজন সমাজ দরদী মানুষ। আমাকে তিনি ¯েœহের আশির্বাদে কাছে টেনে নিয়ে দায়িত্ব দিয়েছিলেন তারই হাতে গড়া বেনাপোল মরিয়ম বালিকা বিদ্যালয়ের শ্রীবৃদ্ধির জন্য। আমি কতটুুকু সফল হয়েছে জানি না তবে তার আদর্শ অনুসরণ করেই সমন্তিভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে। এই স্মরন সভা থেকে আমি বেনাপোলবাসীর সকলকেই সেই উদাত্্য আহবান রেখে বলছি হাজি সাহেব চেয়েছিলেন এই জনপদে একটি গার্লস কলেজ প্রতিষ্ঠিত হোক। তার সেই স্বপ্ন সফল করার জন্য আপনাদের সকারের সাথে আমিও আছি। অর্থ সহ প্রশাসনিক যতরকমের সহযোগিতার দরকার আমি দিব। তবে আপনাদেরকে শুধু কলেজটি প্রতিষ্ঠিত করা ও পরিচালনার দায়িত্ব বহন করতে হবে।

আওয়ামীলীগ নেতা আানোয়ার আলী আনু বলেন, হাজী মশিউর রহমান যে সব কর্মকান্ড করেছেন তা এই বেনাপোলের মানুষের কাছে মাইলফলক হয়ে থাকবে। আহসান উল্লাহ মাষ্টার বলেন, আমার অগ্রজ মশি ভাই ছিলেন আমার বন্ধুর মত । তার নানা বিধ সমাজ কর্মকান্ডে তিনি আমাকে কমবেশী প্রায়ই তার সাথে রাখতেন। তার মত নিরহংকার মানুষ এই সমাজে পাওয়া দুস্কর। বীর মুক্তযোদ্ধা কবি আলতাফ চৌধুরী বলেন, হাজী মশিয়ূর রহমান মাইকেল মধুসুধন মহাবিদ্যালয়ে আমাদের অগ্রজ ছিলেন। পেশাগত কাজে অনেকবার গিয়েছি তার কাছে। অনেক স্মুতি আছে । তবে তিনি বলতেন এই জনপদে শিক্ষা বিস্তার এর মুল লক্ষ হচ্ছে জ্ঞানের প্রসার ঘটানো। তার এই স্বপ্ন আমাদেরকেই বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে।
স্মরন সভায় আলোচনা শেষে প্রয়াত হাজী মশিয়ূর রহমানের আতœার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করা হয় হাফেজ বিন আমিন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino