অপরাজিতা একজন অপ্রতিরোধ্য নারীর প্রতিনিধিত্ব করে৷ অপরাজিতার কাছে অসাধ্য বলে কিছু নেই৷ সামাজিক প্রতিবন্ধকতাকে জয় করে দুর্বার ছুটে চলা এক স্বাধীন নারীর অকুতোভয় প্রতিচ্ছবি অপরাজিতা৷ পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon”জীবন” এর নারী সদস্যদের নিয়ে গঠিত একটি স্বতন্ত্র শাখা “অপরাজিতা”৷

নারীর স্বাস্থ্য নিয়ে অবহেলা আমাদের কাছে বরাবরই চিন্তার৷ এই অবহেলা থেকে পরিত্রাণ পেতে কিভাবে অবদান রাখতে পারে Jibon“জীবন” সেই ভাবনা থেকেই সৃষ্টি অপরাজিতার৷ অপরাজিতা নারীদের স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে৷ নারীদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল করে তুলতে সংগঠনটি মাসিক সম্পর্কে সচেতনতা, মাসিক নিয়ে কুসংস্কার প্রতিরোধ, মাসিককালীন স্বাস্থ্যের যত্ন, স্যানিটারী প্যাড ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে ভিন্নধর্মী কর্মসূচী হাতে নিয়েছে৷ আজ ৩রা সেপ্টেম্বর দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে “অপরাজিতা”৷ সকাল ১০ টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনড়াম্বর উদ্ভোধনী অনুষ্ঠানের মাধ্যমে অপরাজিতার লোগো উন্মোচন করেন রাঙামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ১৮ বিজয়ী সংগঠন অল ফর ওয়ানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কামরুন নেছা মিরা৷ উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা সুবর্ণা চাকমা ও বাসনা চাকমা৷

উদ্ভোধনী অনুষ্ঠানের পরপরই শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় কৈশর বান্ধব কর্মশালা৷ কর্মশালায় বক্তব্য রাখেন কামরুন নেছা মিরা, ধীমান সরকার বাপ্পি, সাইদা জান্নাত৷ অতপর Jibon”জীবন” এর কার্যক্রম ও অপরাজিতা সম্পর্কে বক্তব্য রাখেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon”জীবন” এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি)৷ শিশু ও নারী সহিংসতা প্রতিরোধে করণীয় এবং গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন তিনি৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন অপরাজিতার কমিউনিকেশন হেড তাহমিনা ইয়াছমিন৷ রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রী কর্মসূচিতে উপস্থিত থেকে নতুন করে নিজের সম্পর্কে জানার সুযোগ পায়৷ বয়ঃসন্ধির সময় শারিরীক পরিবর্তন ও মাসিকের মত স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে৷ শিক্ষার্থীদের সমস্যা ও করনীয় সম্পর্কে বক্তারা প্রশ্নের উত্তর দেন প্রশ্নোত্তর পর্বে৷ রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাসিককালীন স্বাস্থ্য ঝুঁকি কমাতে এবং স্যানিটারী প্যাড ব্যাবহারে উৎসাহিত করতে তাদের বিদ্যালয়ে একটি ‘ডিগনিটি বক্স’ উপহার দেন অপরাজিতার সদস্যরা৷ ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম এমন কর্মসূচির আয়োজন করায় অপরাজিতা টীমকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন৷ মাসিকবান্ধব টয়লেট কর্মসূচীর আওতায় আনা হয় বিদ্যালয়টিকে যা শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে৷ মাসিকের জন্য আর কোন শিক্ষার্থীকে যেন স্কুল বন্ধ না করতে হয় সেজন্যই স্কুলে উপহার হিসেবে দেয়া হয় “ডিগনিটি বক্স”৷ বিদ্যালয় কর্তৃপক্ষ এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এবং অপরাজিতার সাফল্য কামনা করেছেন৷ প্রতিটি শিক্ষার্থী একজন অপরাজিতা, এই প্রত্যাশা টীম অপরাজিতার৷ অপরাজিতা ভবিষ্যতে নারী বান্ধব গণপরিবহন ও কর্মস্থল বাস্তবায়নে কাজ করবে৷

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino