মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে যোথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে৷
নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা স্বাধীনতা দিবস পালিত হয়েছে৷
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি,স্বাধীনতার মহান স্থপতি ও বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন।তাঁর ডাকে সাড়া দিয়ে দেশের সূর্যসন্তানরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন,দীর্ঘ ৯ মাস যাবত রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যোদিয়ে ছিনিয়ে আনেন স্বাধীনতার লাল সূর্য পতাকা। ফলশ্রুতিতে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামক স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের।আজ যথাযোগ্য মর্যাদায় উপজেলার বান্দাইখাড়া বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে দিবসটি পালন করা হয়৷
দিবসটি পালন উপলক্ষে সরকারি-বেসরকারি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি, গণকবর ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে৷ এ সময়ে উপস্থিত ছিলেন,
বান্দাইখাড়া বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি শিশির সাহা, সাধারণ সম্পাদক, মোঃ জাকির হোসেন,, মোঃ আজম সরকার, সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ, আকরাম হোসাইন,হাজি মোহ তাজুল ইসলাম মুরাদ, মাজেদুর রহমান, পলাশ চৌধুরী, মৃণাল সাহা,আব্দুস সালাম, সহ শত-শত বণিক ভাইয়েরা৷
