ম.ব.হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টারঃ
মাহে রমজান উপলক্ষে একটিভ ফাউন্ডেশনের অর্থায়নে নোয়াখালীর চাটখিল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শ্রমিকদের মাঝে ইফতার, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে শ্রমিকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন, একটিভ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

চাটখিল উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ইসমাইল হোসেন তরুণের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজিব হোসেন রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আজম খসরু।

আরো বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউপি চেয়ারম্যান এইচ এম বাকী বিল্লাহ, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য আহসান হাবিব সমির,পৌর আওয়ামীলীগে সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, পৌর প্যানেল মেয়র মজিবুর রহমান নান্টু প্রমূখ।

উল্লেখ্য, একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে আলহাজ্ব জাহাঙ্গীর কবির যে কোনো দুর্যোগ সহ বিশেষ দিনে চাটখিল সোনাইমুড়িতে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) সংসদীয় আসনে পর্যায়ক্রমে ২০ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন