এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে নবম শ্রেণির শিক্ষার্থীদের ছুরির আঘাতে দশম শ্রেণির দুই শিক্ষার্থী খুন হয়েছে। আদরের সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা। শুধু নিহতের স্বজনরা নয় সহপাঠী বন্ধুরাও শোকাহত।

গতকাল বুধবার (২২শে মার্চ) সকালে বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালীন সময়ে পায়ে সাইকেলের চাকা পা লাগাকে কেন্দ্র করে একে অপরকে চর থাপ্পড় মারে। এর জেরে স্কুল ছুটির পর স্কুল সংলগ্ন ব্রীজের কাছে ৯ম শ্রেণির রায়হান গ্যাংরা ১০ম শ্রেণীর মারুফ, সিয়াম এবং নাফিসকে বাড়িতে যাওয়ার পথে তাদের ছুরিকাঘাত করে। এতে তিনজন গুরুতর জখম হয়ে আহত হন।

নাফিস ও মারুফ কে আশংকাজনক অবস্থায় বরিশাল হাসপাতালে পাঠানো হলে যাওয়ার পথে তারা মারা যান। আর সিয়াম বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (২৩শে মার্চ) পোস্টমর্টেম শেষে আছর বাদ ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে জানাজা নামাজ শেষে নিজ নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে।

ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ঘটনা শোনার সাথে সাথে শিক্ষার্থীদেরকে নিয়ে হাসপাতালে ছিলাম। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা ক্ষোভে ফুসে ওঠেছে। আমরাও জড়িতদের গ্রেফতার দাবি করছি। শিক্ষার্থী নিহতের ঘটনায় এক দিনের শোক পালিত হচ্ছে স্কুল জুড়ে।

এদিকে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা সহপাঠীদের হারিয়ে দিশেহারা পুরো বিদ্যালয়। খুনীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

নিহতের মা ও স্বজনদের মধ্যে হত্যার সঙ্গে জড়িতদের এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি স্বজনদের।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, শিক্ষার্থী খুনের ঘটনার খবর শোনার সাথে সাথে ঘটনাস্থলে এসে পৌঁছেছি। বিভিন্ন টিম মাঠে কাজ করছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম। তিনি এ সময় সাংবাদিকদের বলেন, এঘটনার সাথে জড়িতদের সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের অভিযান চলছে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino