দুইবার পিছিয়ে পড়েছিল জুভেন্টাস। দুইবার-ই তাদের ম্যাচে ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোল করে দলকে পয়েন্ট হারানো থেকে বাঁচিয়েছেন সিআর সেভেন। তবে রোমার বিপক্ষে দলকে জেতাতে পারেননি পর্তুগিজ সুপারস্টার।

ইতালিয়ান সিরি’আ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে পেল ড্রয়ের স্বাদ। রোববার রাতে রোমার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। জর্ডান ভেরআউট রোমার হয়ে জোড়া গোল করেন। প্রথমটি পেনাল্টিতে। দ্বিতীয়টি নিখুঁত ফিনিশিং। রোনালদোও গোলের খাতা খুলেন স্পটকিকে। দ্বিতীয়টি পারফেক্ট হেডে।

ডি বক্সের ভেতরে জর্ডান ভেরআউটের শট রাবিওটের হাতের ছোঁয়া পায়। পেনাল্টিতে দলকে এগিয়ে নেন ভেরআউট। জুভেন্টাস সময়তায় ফেরে ৪৪ মিনিটে। ড্রিবলিংয়ে বল নিয়ে রোমার রক্ষণে ঢুকেন রোনালদো। ডানপায়ের শট লরেঞ্জো পেলেগ্রিনির হাতে লাগে। এবার জুভেন্টাস পেনাল্টির সুযোগ পায়। তাতে লক্ষ্যভেদ করেন রোনালদো।

এক মিনিটের ব্যবধানে আবার এগিয়ে যায় রোমা। কাউন্টার অ্যাটাকে দ্বিতীয় গোল করেন ভেরআউট। পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া জুভেন্টাসকে ম্যাচ ফিরতে ৬৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ডানপ্রান্ত থেকে ডানিলোর ক্রসে হেডে গোল করেন সিআর সেভেন।

এর আগে ৫৭ মিনিটে রোনালদো গোলের সুযোগ পেয়েছিলেন। মোরাতার পাস থেকে বক্সের বাইরে বল পান। শরীরের উপর আলগা বলে শট নিলেও তাতে যথেষ্ট শক্তি প্রয়োগ করতে পারেননি। সহজ সুযোগ নষ্ট করে হ্যাট্রিকও মিস করেন, পাশাপাশি দলকে জয়ের স্বাদও দিতে পারেননি রোনালদো।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন