শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় নিষেধাজ্ঞায় থাকা ক্রিকেটার সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা আরও বাড়লো। দ্বীপরাষ্ট্রে সফর হলে ২৯ অক্টোবরের পরই জাতীয় দলের জার্সিতে দেখা যেত সাকিবকে। আপাতত সেই সুযোগটি নেই। এজন্য যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে বৃহস্পতিবারই রওনা হচ্ছেন সাকিব। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ঘরোয়া ক্রিকেট ও জাতীয় দলের ট্রেনিংয়ে যোগ দেবেন এ স্পিন অলরাউন্ডার।

করোনার প্রকোপ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব। সেখানে আগে থেকেই ছিল তার পরিবার। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি হোটেলে ১৪ দিনের আইসোলেশন শেষে সাকিব পরিবারের কাছে যান। সাকিব ও উম্মে আহমেদ শিশির আহমেদের ঘর আলো করে গত ২৪ এপ্রিল এসেছে দ্বিতীয় কন্যা সন্তান। এর আগে তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে অব্রি।

প্রায় সাত মাস সেখানে থাকার পর গত ২ সেপ্টেম্বর দেশে আসেন সাকিব। উদ্দেশ্য নিষেধাজ্ঞা শেষ হবার পরপরই জাতীয় দলে ঢোকা। এজন্য ব্যক্তিগত উদ্যোগে ট্রেনিং শুরু করেন। বেছে নেন নিজের বিদ্যাপীঠ বিকেএসপিকে। সেখানে কোয়ারেন্টাইনের পাশাপাশি চলে সাকিবের ফিটনেস এবং স্কিল ট্রেনিং। বিকেএসপিতে সাকিব পাশে পান শৈশবের দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। তাদের অধীনে প্রায় এক মাস ট্রেনিংয়ের পর বিরতি দিলেন সাকিব। শ্রীলঙ্কা সফর পিছিয়ে না গেলে এ ট্রেনিং আরো লম্বা হতো।

অনুশীলনের পাশাপাশি দেশে ব্যক্তিগত কাজও করেছেন সাকিব। জানা গেছে দুই তিনটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন এ পোস্টার বয়।

গত অক্টোবরে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় এক বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। নিষেধাজ্ঞায় এ থাকা ক্রিকেটার মাঠে ফিরতে পারবেন আগামী ২৯ অক্টোবর।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino