রোববার রাতে ঘরের মাঠে সেভিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। তবে জয় পায়নি তারা। উয়েফা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন সেভিয়া ১-১ গোলে রুখে দিয়েছে কাতালানদের। ম্যাচে যে দুটি গোল হয়েছে দুটোই এসেছে ১০ মিনিটের মধ্যে। সেভিয়ার হয়ে গোল করেন লুক ডি ইয়াং এবং বার্সার হয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান ফিলিপে কুতিনহো।

নতুন কোচ রোনাল্ড কোম্যানের তত্ত্বাবধানে শুরুটা দারুণ হয়েছিল বার্সেলোনার। প্রথম ম্যাচে তারা ৪-০ গোলে হারায় ভিয়ারিয়ালকে। পরের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে ১০ জন নিয়ে খেলেও জয় পায় ৩-০ ব্যবধানে। তবে সেভিয়ার বিপক্ষে তারা ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। গেল মৌসুমে চতুর্থ হওয়া সেভিয়া দারুণ লড়াই করে মেসি-কুতিনহোদের বিপক্ষে।

ন্যু ক্যাম্পে ম্যাচের ৮ মিনিটের মাথায় লুক ডি ইয়াং গোল করে এগিয়ে নেন সেভিয়াকে। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেননি কুতিনহো। ১০ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান তিনি। এই সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পরও ভাঙে না সমতা। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে বার্সেলোনা অবস্থান করছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে সেভিয়া।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন