শিবকল্প মহাযোগী সিদ্ধি পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৪তম মহোৎসবের ধর্মসভা বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন লোকনাথ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ।মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অদুল অনিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রী অদুল কান্তি চৌধুরী। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পরিষদের সভাপতি সত্যজিৎ বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি মেয়র জনাব আজম নাছির উদ্দিন
বিশেষ অতিথি বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি চন্দন তালুকদার।প্রধান বক্তা এড. চন্দন তালুকদা, বিশেষ বক্তা এড.তপন কান্তি দাশ,বিমল কান্তি দে। প্রকোশলী দীপংকর দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী সুদীপ বসাক,শুভেচ্ছা বক্তব্য দেন রত্নাকর দাশ টুনু।মহতী ধর্মসভায় অারো উপস্থিত ছিলেন বিপুল বিহারী দত্ত (ভাইস চেয়ারম্যান শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘ চাকলা ধাম ভারত), অজয় কুমার দাশ,স্বপন সেন,জহর লাল বারিক,কাশীনাথ চন্দ।
সুমন দেবনাথ,প্রণব চৌধুরী,সুব্রত সাহা,বাবুল ঘোষ বাবুন,নুরুল অামিন মানিক,দিদারুল আলম দিদার,কৃষ্ণ কান্তি দত্ত,প্রকৌশলী অাশুতোষ দাশ,প্রকৌঃঝুলন দাশ,লায়ন দিলীপ ঘোষ,ঝন্টু চৌধুরী,পরিমল দেব,লায়ন সুব্রত চৌধুরী,নিখিল নাথ,অাশুতোষ দাশ,রাজীব মিত্র,চন্দন দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড.কামেলা খানম রুপা,এড. রিগ্যান অাচার্য্য,ছোটন দত্ত প্রমুখ।
