অনলাইন ডেস্ক ঃ  রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার একজন সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে সোমবার (৬ মে) বিকেলে তাদের বরখাস্ত করার এ আদেশ দিয়েছেন আরএমপি কমিশনার মো. হুমায়ূন কবীর। এর আগে তিন কর্মকর্তাকে রাজপাড়া থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া ওই তিনজন হলেন-এএসআই শরীফুল ইসলাম, কনস্টেবল মনিরুল ইসলাম ও সুজন আলী।রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস রাতে গণমাধ্যমকে বলেন, একজন ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে একজন উপ-কমিশনার (ডিসি) অভিযোগের বিষয়টি তদন্ত করেন। পরে তদন্তে এর প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তাই তাদের সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন আরএমপি কমিশনার।
তিনি আরও বলেন, এখন ঘটনাটি আরও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তের পর সিদ্ধান্ত হবে অভিযুক্তদের বিরুদ্ধে স্থায়ীভাবে কী ব্যবস্থা নেওয়া হবে। তবে সাময়িক বরখাস্তের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে বলেও জানান আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস। 
গত ২৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের হরিপুর সাহাপাড়ার আবদুল হাকিম মানিক নামে এক ব্যক্তি এএসআই শরীফুল ইসলামের বিরুদ্ধে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগ তুলে মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত দেন।
অভিযোগে আবদুল হাকিম মানিক জানান, গত ২৮ এপ্রিল এএসআই শরীফুলের নেতৃত্বে পুলিশের একটি দল মহানগরীর ডাবতলা এলাকায় তার ভাই হার্টের রোগী মো. সালাহ উদ্দীনকে নির্যাতন করেন। এ সময় মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক তিন হাজার টাকা কেড়ে নেন। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরে নেওয়া হয় আরও চার হাজার টাকা। হৃদরোগে আক্রান্ত হয়ে সালাহউদ্দিন রাজশাহীতে চিকিৎসা করাতে এসে পুলিশের হাতে এভাবেই ছিনতাইয়ের শিকার হন।

মানিক বলেন, তিন পুলিশের কাছে থাকা একটি মোটরসাইকেলের রেজিস্ট্রশন নম্বরের সূত্র ধরে তারা যে রাজপাড়া থানায় কর্মরত তা শনাক্ত করা হয়। কারণ ঘটনার সময় ওই তিন পুলিশ সদস্য সাদা পোশাকে ছিলেন। যে কারণে প্রথমে তাদের চেনা যায়নি। থানায় গিয়ে ওই মোটরসাইকেল দেখতে পেয়ে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তিন সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। পরে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino