অনলাইন ডেস্ক ঃ বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি আগামী ১২ এপ্রিল থেকে দেশের সব সিনেমা হল বন্ধের ঘোষণা দিয়েছিল। তাদের দাবি, দেশীয় সিনেমা নির্মাণ বাড়াতে হবে এবং বলিউডের ছবি আমদানির প্রক্রিয়া সহজ করতে হবে।এই দাবি না মানা হলে আন্দোলন চলবে। ১২ এপ্রিল থেকে বন্ধ থাকবে দেশের সব সিনেমা হল। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে পক্ষে-বিপক্ষে অনেক জল ঘোলা হয়েছে চলচ্চিত্রপাড়ায়। ছিল পহেলা বৈশাখ ও ঈদে ছবি মুক্তি নিয়ে অনেক শংকাও।তবে সব শংকাই কেটে গেল। হল বন্ধ রাখার আন্দোলন থেকে সরে এসেছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।তিনি জানান, আজ ২ এপ্রিল, মঙ্গলবার দুপুর ৩টায় তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা। সেই বৈঠকে চলচ্চিত্র নিয়ে ইতিবাচক অনেক আলোচনা হয়। সেখানে মন্ত্রীর কাছ থেকে হিন্দি ছবি আমদানি করার ব্যবস্থা করা হবে এমন আশ্বাস পেয়ে হল মালিক নেতারা সিদ্ধান্ত পাল্টান।চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘তথ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। মন্ত্রী হল মালিকদের সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। সীমিত পরিসরে হিন্দি সিনেমাও আমদানির আশ্বাস দিয়েছেন। তাই আমরাও হল বন্ধ রাখার ঘোষণা ফিরিয়ে নিলাম।’তিনি আরও বলেন, এই বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের সঙ্গেও বৈঠকে বসবেন তথ্যমন্ত্রী। চলচ্চিত্রের যেভাবে ভালো হয় সেভাবেই সিদ্ধান্ত নেয়া হবে।এদিকে হল চালু রাখার ঘোষণায় চলচ্চিত্র পরিবেশক সমিতিসহ মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।তবে মন্ত্রীর আশ্বাসে হিন্দি ছবি আমদানির বিষয়টি চলচ্চিত্রের মানুষেরা কীভাবে গ্রহণ করবেন সেটাই এখন দেখার বিষয়। কারণ এর আগেও হল মালিকরা বলিউডের ছবি মুক্তির জন্য বহুবার আন্দোলন করেছেন। প্রতিবারই সেই আন্দোলনের প্রতিবাদ করেছে চলচ্চিত্রের শিল্পী-পরিচালক সমিতিসহ অনেক সংগঠন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন