বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানায় সেবা নিতে আসা মানুষের হাসি মুখে অভ্যর্থনার পাশাপাশি চকলেট দিয়ে আপ্যায়ন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান। তিনি থানায় আগতদের অপ্যায়নের জন্য টেবিলের উপরেই রেখে দিয়েছেন চকলেট। যেকোনো প্রয়োজনে থানায় আসা প্রত্যেক মানুষ আপ্যায়ন হিসাবে পাচ্ছেন চকলেট। পুলিশের কাছ থেকে এমন ব্যবহার ও আপ্যায়ন যেন আগামীতেও অব্যাহত থাকে ওসির কাছে এমন প্রত্যাশা এলাকাবাসীর।

বেনাপোল ভবারবেড় গ্রামের মনির হোসেন বলেন, কিছুদিন আগে আমার কিছু জরুরী কাগজ হারিয়ে যায় এজন্য আমি থানায় গিয়েছিলাম। টাকা-পয়সা ছাড়াই জিডি করেছি। আর উপহার হিসেবে পেয়েছি চকলেট। ওসির এমন ব্যবহার পেয়ে আমরা খুবই আনন্দিত।

বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস জানান, থানায় আসা প্রতিটি মানুষের চকলেট দিয়ে আপ্যায়নের নিয়ম চালু করেছেন। তাই থানায় এরকম ব্যবহার ও আপ্যায়ন পেয়ে সেবা গ্রহনকারীরাও খুশি। এছাড়া তিনি প্রতিটি মানুষের সাথে খারাপ ব্যবহার না করার জন্যও সবাইকে সতর্ক করেছেন।

মোছাঃ জেরিন আনান বলেন, আমি একটি জিডি করার জন্য কিছুদিন আগে থানায় গিয়েছিলাম। ভালো ব্যবহার এবং তৎক্ষনিক আমার কাজটি সম্পুর্ন করে দেন পোর্ট থানা পুলিশ। আগে থানায় গেলে ভালো ব্যবহার করতো না এখন ব্যবহার ভালো করছে এবং ওসি সাহেব নিজে আমার মেয়ে ওয়াফাকে চকলেট দিয়েছে। এমন ব্যবহার আমরা চেয়েছিলাম যা ওসি মামুন খান এর কাছ থেকে পেয়েছি।বেনাপোল পোর্ট থানা পুলিশের এমন ব্যবহার পেয়ে আমরা খুবই আনন্দিত।

ওসি মামুন খান সংবাদকর্মীদের বলেন, থানায় কেউ শখ করে ঘুরতে আসে না। মানুষ বিপদে পড়লেই থানায় আসে। তাই তাদের সেবা প্রদানের পাশাপাশি চকলেট দিয়ে আপ্যায়ন করার ব্যবস্থা করেছি।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন