পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার সমশের নগর এলাকার মোঃ ইসমাইল হোসেন।
বোদা উপজেলা রিপোর্টাস ক্লাবে শুক্রবার সকাল ১১টার সময় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, নিজ পৈত্রিক সম্পত্তি অবৈধ ভাবে দখলের অভিযোগে ওই এলাকার আব্দুল হামিদের পুত্র রহিদুল করিম, তার ছেলে ফিরোজ আলী ও অপু সরকার সহ তাদের পরিবারের অন্যান্য সদস্যদের আইনগত শাস্তির দাবী করেন। একই সঙ্গে মিথ্যা মামলা হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের প্রতি ন্যায় বিচার দাবী করেন।
এদিকে সংবাদ সম্মেলনে ইসমাইল হোসেন সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসমাইল হোসেন আরও বলেন, আমার নিজ পৈত্রিক জমা জমি রহিদুল ও তার পরিবারের অন্যান্য সদস্যরা গত ২৩ মার্চ সোমবার বিকালে আমার নিজ দখলিয় জমি দখলের চেষ্টা ও বাড়ি ঘর ভাংচুর করে পরবর্তীতে আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের হয়রানির জন্য রহিদুলের বোন মফিজা খাতুন, সবিজা খাতুন ও রোজিনা খাতুন তাদেরকে নিয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
এরপর আমাকে সহ প্রায় ২৫ জনকে আসামী করে ঘটনাকে মিথ্যা সাজিয়ে বোদা থানায় মামলা দায়ের করে। মামলা দায়ের করার আগে জখমকারী ব্যাক্তিদের স্বুস্থ্য অবস্থায় নিয়ে যাওয়ার সময় পথি মধ্যে তাদের জখম করার বিষয়টি দেখেছেন অটোচালক বিল্লু। রহিদুল অটোচালককে হুমকি প্রদান করে বিষয়টি চেপে যাওয়ার জন্য। পরবর্তীতে আমাদের নামে মামলা হলে পুলিশ একজনকে গ্রেফতার করলে অটোচালক সত্য উম্মোচনে স্বাক্ষী দেওয়ার জন্য আদালতে উপস্থিত হন। আটক কৃতকে আদালত তাকে জামিনে দেন। এ অবস্থায় পরিবার নিয়ে আমার জীবনযাপন দূর্বিসহ হয়ে উঠেছে তাদের অন্যায় অত্যাচারে আমরা নিরুপায় হয়ে পরেছি। প্রতিপক্ষ রহিদুল আমাদের উপর নতুন করে পরিকল্পিত হামলার জন্য বাসার আশেপাশে অবস্থান করছে।
সংবাদ সম্মেলনে তিনি পরিবার ও জীবনের নিরাপত্তা  এবং মিথ্যা মামলা হয়রানি থেকে পরিত্রাণ  চেয়ে প্রশাসনের ন্যায় বিচারের হস্তক্ষেপ কামনা করেন।

মতামত জানান :

 

আজকের শিরোনাম:

তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন