করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৪ জনে দাঁড়াল।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরও ৪ জন সুস্থ হয়েছেন। অর্থাৎ এ পর্যন্ত মোট ১১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে অনলাইন ব্রিফিংয়ে সংস্থার পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। এ সময় সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘন্টায় ১২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করিয়েছি। সর্বমোট ৯২০ জনের নমুনা পরীক্ষায় করোনা আছে এমন সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৪৪ জন। এই ৪৪ জনের মধ্যে ইতোপূর্বে ৫ জন আমাদের ছেড়ে চলে গেছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর ১১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এদের মধ্যে আগেই ৭ জন সুস্থ হয়েছিলেন, নতুন আরো ৪ জন ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন। এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন।’

ডা. ফ্লোরা বলেন, ‘নতুন যে ৫ জন আক্রান্ত হয়েছেন, এদের সবাই পুরুষ। তাদের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে ২ জন, ষাটোর্ধ রয়েছেন ১ জন। এদের ১ জন দেশের বাইরে থেকে এসেছেন, আর ৩ জন আগে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন। বাকি একজনের ব্যাপারে আক্রান্তের ইতিহাস জানতে বিস্তারিত অনুসন্ধান চলছে। এদের মধ্যে মৃদু লক্ষণ উপসর্গ রয়েছে। তবে, একজনের কম অর্বিডিটি রয়েছে।’

তিনি জানান, ইতোপূর্বে আক্রান্ত যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল রয়েছে।

এই ছুটির মধ্যে বাড়ি গিয়েছেন তাদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, যারা বাড়ি গিয়েছেন তারা অন্য আক্রান্ত ব্যক্তিদের দ্বারা সংক্রমিত হওয়ার আশংকা রয়েছে। তাই, তাদের মধ্যে যাতে অন্যরা আক্রান্ত না হন, এজন্য তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

 

সূত্র: বাসস

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino