মিরাজ সিকদার, উত্তরা :
বর্তমান সমসাময়িক তীব্র তাপদাহের কারণে রাস্তায় দাঁড়িয়ে মহানগরবাসীকে সেবা প্রধান কারীর কর্মরত সকল পুলিশ সদস্যদের মাঝে পানি ও শূন্যতা দূরীকরণ ও ফোর্সদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য প্রত্যেকের মাঝে, মাননীয় আইজিপি মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং ডিএমপির সম্মানিত কমিশনার জননাব হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম বার মহোদয়ের তাৎক্ষণিক নির্দেশনায় ট্রাফিক উত্তর বিভাগে খাবার স্যালাইন সরবরাহ করা হয়, ২০/০৪/২০২৪ তারিখ দুপুরের পর ট্রাফিক উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার জনাব নাবিক কামাল শৈবাল। পিপিএম সেবা (অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব মোঃ কামরুজ্জামান পিপিএম সেবা এবং জনাব মোঃ ফেরদৌস হোসেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক, উত্তরা পশ্চিম জোনের তদারকি ও নেতৃত্বে ট্রাফিক উত্তরা পশ্চিম জোনের প্রতিটি পয়েন্টে খাবার স্যালাইন সরবরাহ করা হয়। এই সময় ট্রাফিক উত্তরা পশ্চিম জোনের পুলিশ পরিদর্শক (প্রশাসন )জনাব মোঃ নুরুন্নবী সরকার সহ অন্যান্য পুলিশ পরিদর্শন উপস্থিত ছিলেন । উক্ত খাবার স্যালাইন প্রত্যেক অফিসার ও ফোর্সদের কর্মক্ষমতা বৃদ্ধির সহায়ক ভূমিকা পালন করবে। সম্মানিত আইজিপি মহোদয় পুলিশ কমিশনার মহোদয় ও (ট্রাফিক উত্তরা ) মহোদয়গণের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের প্রতি ট্রাফিক উত্তারা পশ্চিম জোনের সকল অফিস বৃন্দ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
