ঝালকাঠিতে জেলা বিএনপির কার্যালয়ের আসবাবপত্র বের করে দিয়ে তালা মেরে দিয়েছেন ভবনের মালিকপক্ষ। দলীয় কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সরিয়ে একটি খাবার হোটেলের নামে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।
গত শুক্রবার বিকেলে শহরের ফায়ার সার্ভিস মোড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভবনের মালিক মৃত রশিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম কার্যালয়ের আসবাবপত্র বের করে তালা মেরে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিএনপির কার্যালয়ের তত্ত্বাবধায়ক ফরিদ হোসেন বলেন, শুক্রবার জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া ফোন করে অফিসের চাবি মালিকপক্ষের লোকজনের কাছে দিতে বলেন। তবে তিনি সভাপতি ও সম্পাদকের অনুমতি ছাড়া চাবি দিতে প্রথমে অস্বীকৃতি জানান। পরে অফিসের তালা ভাঙার চেষ্টা করা হয়। এ সময় কিবরিয়া তাঁকে (ফরিদ) বলেন, এই ভবন কিবরিয়ার নামে চুক্তি করা।

পরে ফরিদ মালিকপক্ষের সাইফুলকে চাবি দেন। তখন সাইফুলের সঙ্গে থাকা আরও কয়েকজন অফিসের মালামাল বাইরে বের করে অফিসে তালা মেরে দেয়। এ বিষয়ে সদর থানায় একটি অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

নেতা-কর্মীরা বলেন, কিবরিয়ার বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন ভবনটির মালিক। এত দিন কিবরিয়াই এই ভবনের ভাড়া পরিশোধ করেছেন। সদ্য সমাপ্ত নির্বাচনে ঝালকাঠি-২ আসনে মনোনয়ন না পেয়ে কিবরিয়া ক্ষুব্ধ হয়ে অফিস ছেড়ে দিয়েছেন।

জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল বলেন, তাঁর কাছে কিবরিয়া সাহেব ফোন করে বলেছেন, তিনি অফিস ছেড়ে দিয়েছেন, মালিকপক্ষকে ভবন বুঝিয়ে দিতে হবে। এ সময় তিনি কিবরিয়াকে বলেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম কারাগারে রয়েছেন। তিনি বের হলে এ ব্যাপারে সিদ্ধান্ত নিলে ভালো হবে। কিন্তু এরপর শোনেন, অফিসের মালামাল বের করে তালা মারা হয়েছে।

এ বিষয়ে মিঞা আহমেদ কিবরিয়া বলেন, ‘আমার আত্মীয়ের কাছ থেকে অফিসটি আমি ভাড়া নিয়েছিলাম। এখন পারিবারিক সমস্যার কারণে অফিসটি ছেড়ে দিতে হচ্ছে। অফিসের মালামাল আমার হেফাজতে রয়েছে।’

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino