মোঃ আবু বক্কর সিদ্দিক সুমনঃ রাজধানীর উত্তরায় জসিম উদ্দিন রোড এলাকার একটি বাসায় দুই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- হালিমা (১৪) ও রুবি (১৭)। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে উত্তরার জসিমউদ্দিন রোডের ৩ নম্বর সেক্টরের ৪০ নম্বর বাড়ির পার্শ্ববর্তী একটি একতলা বাড়ির পাশের ছাদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, এবিষয়ে ওই বাড়ির মালিক মাজেদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গতকাল বুধবার উত্তরা পশ্চিম থানা পুলিশ খবর পেয়ে উত্তরা ৩ নম্বর সেক্টর রবীন্দ্রসরনী রোডের ক্রিসেন্ট হাসপাতাল থেকে নিহত দুই গৃহকর্মীর মরদেহ উদ্বার করে ময়রাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বুধবার ভোর রাত ৫টার দিকে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরস্থ জসিমউদ্দীন সড়কের ৪০ নম্বর ছয়তলা বাড়িতে এ ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরস্থ জসিমউদ্দীন সড়কের ছয়তলা গার্মেন্টস ব্যবসায়ী মাজেদের ৪০ নম্বর বাড়িতে গৃহকর্মীর হিসেবে কাজ করতো হালিমা (১৪) ও রুবি (১৭) নামে দুই শ্রমিক। ওই বাসায় থাকা সিসি ক্যামেরায় দেখা গেছে রাত সাড়ে তিনটার দিকে দুই গৃহকর্মী দরজা খুলে বাড়ির ছাদে যায়। পরবর্তীতে পাশের একটি একতলা বাড়ির ছাদ থেকে রাত পৌনে চারটার দিকে ওই বাড়ির পাশের একতলা বাড়ির ছাদ থেকে কেয়ারটেকার দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উত্তরা ৩ নম্বর সেক্টর রবীন্দ্রসরনী রোডের ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। আরেকজন হাসপাতালে ভর্তির আধা ঘণ্টা পর মারা যায়।
নাম প্রকাশে অনিচছুক ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসতরা জানান, একজনের আগেই মৃত্যু হয়েছে। আরেকজন হাসপাতালে ভর্তির আধা ঘণ্টা পর মারা যায়। এদের মধ্যে একজনের হাত এবং পা ভাঙা ছিলো। নিরাপত্তাকর্মী তাদের দুইজনকে উদ্ধার করে ভোরে হাসপাতালে নিয়ে আসে।
তিনি আরও বলেন, নিহত দুই গৃহকর্মী হালিমা (১৪) ও রুবি (১৭)। তাদের মধ্যে হালিমার বাড়ি লক্ষীপুরে ও রুবির বাড়ি ময়মনসিংহ। তারা ছয়তলার ছাদ থেকে একতলা ভবনের ছাদে কীভাবে গেল, তা জানা যায়নি। তারা লাফিয়ে পড়েছিল, নাকি তাদের ফেলে দেয়া হয়েছে তা জানা যায়নি। নিহতদের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
উত্তরা পশ্চিম থানা পুলিশ আরও জানান, নিহত দুই গৃহকর্মী হালিমা (১৪) ও রুবি (১৭) বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। নিহতের পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত