মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন :
আইন শৃঙ্খলা বাহিনী তথ্য উপাত্ত নিয়েই ধরছেন, এ ব্যাপারে বলার কিছু নেই। দলের যে পর্যায়ের নেতাই হোক। অভিযোগ প্রমাণিত হলে তাকে বহিস্কার করা হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবলীগের ১,৪৪,৪৫,৪৬,৪৭,৪৮,৪৯ ও ৫০ নং ওয়ার্ডের যৌথ ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এসময় তিনি আরো বলেন, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নিয়ে ধরছে এটাকে আমরা সাধুবাদ জানাই। যুবকদের ভুল ত্রুটি বেশি হয়, বৃদ্ধ কালে কি হয়? যৌবন কালেই ভুল ত্রুটি হয়। আমি যে ভালো কাজ গুলো করেছি তা উঠে আসবে। আম গাছ লাগালাম । আম গাছে বাজ পড়লো আমের পোকাগুলো এখন চিহ্নিত হচ্ছে। এটা আমার জন্য ভালো। বাধা যত আসবে তত বেশি ভালো যুবলীগের। আমরা তো নরাচরা দিয়ে বসেছি। হাতের পাঁচ আঙুল এক সমান হয় না। আইনশৃঙ্খলা বাহিনী এগুলো দেখছে, এ নিয়ে বলার কিছু নেই।
সাংবাদিকদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে যুবলীগ চেয়ারম্যান বলেন আপনারা (সাংবাদিকরা) তথ্য সমৃদ্ধ, আপনারা তো জানতেন, তো আগে কেন প্রকাশ করেন নাই। আমি দল করি সবাই থাকবে। এসব ঘটনায় আমি হতভম্ব, আমি কষ্ট পেয়েছি আমি আরো চেতনা সমৃদ্ধ হয়েছি। আমার ত্রুটি আছে। এর বেশী কিছু বলতে চাই না।
সম্মেলন উপলক্ষে বেলা ৩টার পর থেকে স্থানীয় নেতা কর্মীরা মিছিলসহকারে সম্মেলন স্থলে উপস্থিত হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ ভরে পাশের সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। বক্তব্য প্রদানকালে এ নিয়ে যুবলীগ চেয়ারম্যান স্থানীয় আয়োজকদের সমালোচনা করেন, মাঠে স্থান সংকুলান না হওয়ায়।
আজকের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন। এর বাইরে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন সরকারসহ স্থানীয় ও নগর নেতৃবৃন্দ ।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত