১৯ বছর বয়সে একটি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে আহত হন ডাচ ফুটবলার আব্দুল হক নুরি। সে থেকে ২ বছর ৯ মাস ছিলেন কোমায়।

ডাক্তাররা তার স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা দেখেছিলেন, না দেখার মতো করে। জানিয়েছিলেন, সারাজীবনই কেটে যেতে পারে কোমায়। তবে সৃষ্টিকর্তা চাইলে কিনা সম্ভব! অবশেষে ৩৩ মাস পর কোমা থেকে জাগলেন আয়াক্স আমস্টারডামের ফুটবলার ‍নুরি।

নেদারল্যান্ডসের অন্যতম প্রতিভাধর মিডফিল্ডার ছিলেন নুরি। ডাচদের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন। ২০১৬ সালে ১৮ বছর বয়সে আয়াক্সের মূল দলের হয়ে মাঠে নামার সুযোগ মেলে। এর এক বছর পর বদলে যায় নুরির জীবনপথ।

আয়াক্সের হয়ে প্রথম মাঠে নামার ৯ ম্যাচ পরে ঘটে দুর্ঘটনা। ২০১৭ সালের জুলাইয়ে জার্মান ক্লাব ভেরদার ব্রেমেনের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে খেলতে নামেন নুরি। খেলার মাঝে কার্ডিয়াক অ্যারিথমিয়া অ্যাটাক হয় নুরির। ব্রেইনে আঘাত পাওয়ায় চলে যান কোমায়।

২০১৮ সালের আগস্টে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় ২২ বছর বয়সী নুরিকে। এরপর থেকে নুরির মধ্যে পরিবর্তন দেখে পরিবারের লোকেরা। সম্প্রতি ডাচ টিভির বিশেষ এক প্রোগ্রামে নুরির ভাই আব্দুর রহিম জানান, অভাবনীয় কিছুই দেখতে পাচ্ছেন তারা।

‘যখন থেকে সে বাড়িতে, তারপর থেকে সে ভালো অবস্থার দিকে যাচ্ছে। সে বুঝতে পারছে যে, তার চেনা পরিবেশে আছে। সে আর কোমায় নেই। জেগে ওঠেছে। খাচ্ছে, ঢেকুর তুলছে, ঘুমাচ্ছে, হাঁচি দিচ্ছে। যদিও সে এখনো বিছানা ছেড়ে বেরোতে পারছে না।’-নুরিকে নিয়ে বলেন তার ভাই আব্দুর রহিম। নুরির বাবা মোহাম্মদ বলেন, ‘তাকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।’

অসুস্থ হলেও নুরির মধ্যে ফুটবলের প্রতি আবেগ এখনো একই রকম জানিয়ে তার ভাই বলেন, ‘আমরা একসঙ্গে ফুটবল ম্যাচ দেখি। খেলা দেখার সময় আমরা খেয়াল করি যে সে এটা পছন্দ করে। প্রায়ই আবেগ দেখায়, মাঝে মাঝে মুচকি হাসে।’

নুরিকে ভবিষ্যতের ডাচ তারকা ভাবা হত। আবার কি ফিরে আসতে পারবে নুরি? প্রশ্নটা সময়ের কাছে তোলা থাক।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino