ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে কোনো চাপের মুখে ছাড়া হয়নি বলে জানিয়েছে পাকিস্তান। বিবিসি উর্দুকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এ কথা বলেন।

বিবিসির খবরে বলা হয়, পুলওয়ামায় সন্ত্রাসী হামলা ও ভারতীয় পাইলটের মুক্তির দাবিতে সৃষ্ট উত্তেজনা কমাতে পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব চাপ দিয়ে আসছিল।

Eprothom Alo
তবে এই চাপের কথা সরাসরি নাকচ করে দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি। তিনি বলেন, ‘ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ ছিল না। কোনো বাধ্যবাধকতাও ছিল না।’

সাক্ষাৎকারে কুরেশি বলেন, ‘আমরা তাদের (ভারত) জানাতে চাই, আমরা আপনাদের দুঃখ বাড়াতে চাই না। আমরা ভারতীয়দের দুর্দশা চাই না। আমরা শান্তি চাই।’ তিনি আরও বলেন, পাকিস্তান অতীতে ফিরতে চায় না। কিন্তু যদি ফিরতে হয়, তাহলে আমাদের দেখতে হবে কেমন করে পাকিস্তানের পার্লামেন্টে হামলা, পাঠানকোট ও উরিতে হামলা হয়েছে। আর সে এক দীর্ঘ ইতিহাস।’

এর আগে কুরেশি পাকিস্তানের জিয়ো নিউজকে বলেন, দেশ বা আঞ্চলিক শান্তিকে ঝুঁকির মুখে ফেলতে পারে এমন রাষ্ট্রবিরোধী কোনো কিছু পাকিস্তান মেনে নেবে না। তিনি বলেন, ‘আমরা চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছি।’

কুরেশি বলেন, জইশ-ই-মুহাম্মদের বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। গতকাল শুক্রবার তিনি বলেছেন, জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহার পাকিস্তানে আছেন।

৫৮ ঘণ্টা বন্দিদশা কাটিয়ে গতকাল শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দেশের মাটিতে পা রাখেন অভিনন্দন। এ সময় তাঁর মুখে ছিল হাসি। তিনি বলেন, ‘দেশে ফেরত এসে ভালো লাগছে।’

৩৪ বছর বয়সী এই পাইলটকে পাঞ্জাবের অমৃতসর জেলায় আটারি-ওয়াঘা সীমান্তে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। পুলওয়ামা–কাণ্ডের জবাবে ভারতীয় বিমানবাহিনীর অভিযান এবং তার পাল্টা পাকিস্তানি বিমানবাহিনীর অভিযান রুখতে গিয়ে অভিনন্দনের মিগ-২১ যুদ্ধবিমান ভূপাতিত হয় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে। এরপর তিনি পাকিস্তানের হাতে যুদ্ধবন্দী হন। গত বৃহস্পতিবার তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে ভারত বলে আসছে জেনেভা কনভেনশনের আওতায় পাকিস্তান এ সিদ্ধান্ত নিয়েছে।

ভারত ও পাকিস্তানের সর্বশেষ সংকটের শুরু গত ১৪ ফেব্রুয়ারি। ওই দিন ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জনের বেশি জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। ওই ঘটনার ১২ দিন পর গত মঙ্গলবার ভোরে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। পরদিন দুই দেশের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে গোলা ও গুলিবিনিময় হয়। বুধবার সকালে বালাকোটে হামলার বদলা নেয় পাকিস্তান। এ সময় আকাশযুদ্ধে ভারত দুটি যুদ্ধবিমান হারায় বলে দাবি করে পাকিস্তান। পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী হন ভারতীয় পাইলট অভিনন্দন। আর পাকিস্তান একটি যুদ্ধবিমান হারায় বলে দাবি করে ভারত।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino