নানা অনিয়ম ও রোগীদের জিম্মির অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে একসঙ্গে প্রায় সাড়ে তিনশ স্পেশাল (অবৈতনিক) আয়া-ওয়ার্ডবয়কে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার থেকে তাদেরকে কাজে যোগ দিতে নিষেধ করে এই বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদ বলেন, নানান অভিযোগ রয়েছে এসব স্পেশাল আয়া-ওয়ার্ডবয়দের বিরুদ্ধে। এ কারণে বিকল্প পদ্ধতিতে জনবল নিয়োগ করে এসব আয়া ও ওয়ার্ডবয়দেরকে অব্যাহতি দেয়া হয়েছে।

চমেক পরিচালক বলেন, আউটসোর্সিং পদ্ধতিতে ইতোমধ্যে একদফা জনবল নিয়োগ দেয়া হয়েছে। অব্যাহতি দেয়া আয়া-ওয়ার্ডবয়দের স্থলে তারাই দায়িত্ব পালন করবে। আরো জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান আছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কোনো ধরনের বেতন-ভাতা ছাড়া প্রায় সাড়ে তিনশ স্পেশাল আয়া-ওয়ার্ডবয় হাসপাতালে দায়িত্ব পালন করতেন। অবৈতনিক হিসেবেই তারা হাসপাতালে যোগ দিয়েছিলেন। প্রতি রোগী সেবা দেয়ার বিপরীতে সর্বোচ্চ ৩০ টাকা নেয়ার অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু তারা রোগীদেরকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করেছে।

অভিযোগ রয়েছে, টাকা ছাড়া কোনো কাজই করতেন না এসব আয়া-ওয়ার্ডবয়। একজোট হয়ে এরা প্রায় সময় রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে খারাপ ব্যবহার করে। জিম্মি করে টাকা হাতিয়ে নেন। টাকার বিনিময়ে হাসপাতালের বেড ভাড়া দিতেন তারা। এছাড়াও রোগীর ওষুধপত্র চুরি, ওয়ার্ডে দালালদের ঢুকতে সহায়তা করতেন তারা। এমনকি হাসপাতালের যন্ত্রপাতি চুরির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, জনবল সংকট থাকায় তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে এত অভিযোগ, এসব অভিযোগের কারণে মনে হয় এ হাসপাতালে কোনো সেবাই নেই। হাসপাতালের চিকিৎসক-নার্সরা রোগীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করেন। কিন্তু এসব আয়া-ওয়ার্ডবয়ের অপকর্মের কারণে হাসপাতালের সুনাম ক্ষুণ্ন হয়েই চলেছে।

এজন্য সেবা নিশ্চিতে নতুনভাবে জনবল নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে এদেরকে কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন হাজার রোগী এ হাসপাতালে ভর্তি থাকেন। জরুরি বিভাগেও চিকিৎসা নেন গড়ে প্রায় এক হাজার রোগী। ছুটির দিন ব্যতীত বহির্বিভাগে চিকিৎসা নেন দেড় থেকে দুই হাজার রোগী। এক হাজার ৩১৩ শয্যার এ হাসপাতালটি চলছে মাত্র পাঁচশ শয্যার জনবল দিয়ে। জনবল সংকটে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আর এজন্য (অবৈতনিক) আয়া-ওয়ার্ডবয় নিয়োগ দিয়েছিল চমেক কর্তৃপক্ষ।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino