সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯। যাতে ‘ঘণ্টায় ঘণ্টায় ফ্রিজ ফ্রি’ শীর্ষক ক্যাম্পেইন চালাচ্ছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন ক্রেতাদের জন্য রয়েছে প্রতি ঘণ্টায় ফ্রি ফ্রিজ পাওয়ার সুযোগ। ইতিমধ্যে সারা দেশ থেকে ২০০ জনেরও বেশি ক্রেতা ওয়ালটন ফ্রিজ কিনে একটি করে ফ্রিজ ফ্রি পেয়েছেন।

উল্লেখ্য, কাস্টমার ডাটাবেজ তৈরির মাধ্যমে বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে ওই ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এ পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল ও বারকোডসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ফ্রিজ এবং ওয়াশিং মেশিনে ফ্রি ফ্রিজের সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।

গত রোববার (৩১ জানুয়ারি ২০২১) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেডকোয়ার্টারে ভারতে ফ্রিজ রপ্তানির শিপমেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার, চিফ টেকনিক্যাল অফিসার ই এম ইয়াং, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, নির্বাহী পরিচালক ও ওয়ালটন ফ্রিজের চিফ অপারেটিং অফিসার ইউসুফ আলী, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর আব্দুর রউফ, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর নাজমুল হোসাইন ইভান প্রমুখ।

ওয়ালটন ফ্রিজ কিনে ফ্রিজ ফ্রি পাওয়া দুই শতাধিক ক্রেতার একজন ঢাকার বংশালের সুমন হোসেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত সুমন জানান, তিনি গত ১৭ জানুয়ারি আগা সাদেক রোডের ইমরান ইলেকট্রনিক্স থেকে ৩২৮ লিটারের একটি ওয়ালটন ফ্রিজ কিনেছিলেন। এরপর ডিজিটাল রেজিস্ট্রেশন করলে আরেকটি ফ্রিজ ফ্রি পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে। ফ্রিজ কিনে আরেকটি ফ্রি পাওয়ার সংবাদে মহাখুশি সুমনের ৮ সদস্যের পরিবার। নতুন ফ্রিজটিও বাসায় ব্যবহার করবেন বলে জানান তিনি।

মাছ ব্যবসায়ী সৈকত বলেন, ওয়ালটন ফ্রিজ দামে সাশ্রয়ী, মানেও বিদেশি কোম্পানির তুলনায় ভালো। ওয়ালটন ফ্রিজের ডিজাইন আকর্ষণীয়। তাই ওয়ালটন থেকেই ফ্রিজটি কিনেছি। কেনার পর আরেকটি ফ্রিজ সম্পূর্ণ ফ্রি পেয়ে খুবই ভালো লাগছে। বন্ধুরা আমার ছবি ফেসবুকে পোস্ট করে বিষয়টি সবাইকে জানালে অসংখ্য মানুষের অভিনন্দন পেয়েছি। সবাই আমাকে ভাগ্যবান বলছে। আমি বেশ আনন্দিত। ক্রেতাদের জন্য এমন সুবিধা রাখায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

ওয়ালটন ফ্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক জানান, চলতি বছর ফ্রিজের ডিজাইন, কালার, মডেল ও ফিচারে বৈচিত্র্য আনার ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ওয়ালটন ফ্রিজে সংযোজন করা হচ্ছে স্মার্ট ফিচার। ডিজাইনেও থাকছে বৈচিত্র্যতা। এরইমধ্যে বাজারে ছাড়া হয়েছে সাইড বাই সাইড ডোরের বৈচিত্র্যময় ডিজাইনের কয়েকটি নতুন মডেল। এ বছর অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ সাইড বাই সাইড ডোরের স্মার্ট ফ্রিজ বাজারে ছাড়া হবে। বাংলাদেশে একমাত্র ওয়ালটনই এই মডেলের ফ্রিজ উৎপাদন করছে।

স্থানীয় বাজারে ওয়ালটনের রয়েছে দেড় শতাধিক মডেলের ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ ও বেভারেজ কুলার। দাম মাত্র ১০,৯৯০ টাকা থেকে ৮০,৯০০ টাকার মধ্যে। আরো রয়েছে চোখ ধাঁধানো আকর্ষণীয় ডিজাইনের গ্লাস ডোর এবং ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির বিএসটিআই’র ‘ফাইভ স্টার’ এনার্জি রেটিংপ্রাপ্ত ডিজিটাল ডিসপ্লেসমৃদ্ধ সাশ্রয়ী মূল্যের ফ্রিজ। এসব ফ্রিজ স্ট্যাবিলাইজার ছাড়াই নিশ্চিন্তে চলে। এছাড়া, ইনভার্টার প্রযুক্তির ৫৬৩ লিটারের সাইড বাই সাইড গ্লাস ডোরের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর সব শ্রেণির গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

কর্মকর্তারা জানান, সম্প্রতি ওয়ালটন বাজারে ছেড়েছে ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ ‘সিক্সএনাইন’ সিরিজের ৬১৯ লিটারের ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ। অত্যাধুনিক সব ফিচারসমৃদ্ধ ওই ফ্রিজ ইতিমধ্যেই অভিজাত ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে।

ফ্রিজের প্রকৌশলীরা জানান, আন্তর্জাতিক মান যাচাইকারী সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে ওয়ালটনের প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়া হচ্ছে। ওয়ালটন ফ্রিজের রয়েছে বিএসটিআইয়ের ফাইভ স্টার এনার্জি এফিশিয়েন্সি রেটিং। ফ্রিজ উৎপাদন ও রপ্তানিতে ওয়ালটন অর্জন করেছে আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট। আন্তর্জাতিকমানের ওয়ালটন ফ্রিজ রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন।

এদিকে, বর্তমানে বাজারে রয়েছে ১৪ মডেলের সেমি অটোমেটিক এবং অটোমেটিক টপ ও ফ্রন্ট লোডিং ওয়ালটন ওয়াশিং মেশিন। ৬ থেকে ১২.৫ কেজি পর্যন্ত ধারণক্ষমতার এসব ওয়াশিং মেশিনের মূল্য মাত্র ৬,৯০০ টাকা থেকে ৪৮,০০০ টাকার মধ্যে। নগদ মূল্যের পাশাপাশি জিরো ইন্টারেস্টে ইএমআই এবং ৯৯৯ টাকা ডাউনপেমেন্টে কিস্তি সুবিধায় কেনার সুযোগ আছে। ওয়ালটন ওয়াশিং মেশিনে গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্সটলমেন্ট সুবিধা। দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৬টি সার্ভিস সেন্টার। সূত্র: রাইজিংবিডি

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino