গত ফেব্রুয়ারিতে প্রথম নিউজিল্যান্ডের ক্রিকেটার হিসেবে একশ টি-টোয়েন্টি খেলেছেন রস টেলর। নিজের শততম ম্যাচে হাফ সেঞ্চুরি (৫৪) পেয়েছিলেন। পাশাপাশি ওই ইনিংসটি স্মরণীয় করে রাখেন ভারতের পেসার শিভাম দুবের ওভারে ৩৪ রান তুলে।

৩৬ বছর বয়সী এ ক্রিকেটার দুর্দান্ত ফর্মে আছেন। ভারতের বিপক্ষে পাঁচ ইনিংসে ৪১.৫০ গড় ও ১৩১.৭৪ স্ট্রাইক রেটে ১৬৬ রান করেছেন। নিউজিল্যান্ডের স্বপ্নসারথী হয়ে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কথা ছিল তার। এরপর ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত হয়েছিল।

কিন্তু করোনার ধাক্কায় এবার বিশ্‌কাপ পিছিয়ে গেছে। ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর অনুষ্ঠিত হবে। টেলর কী আরো একটি বছর আন্তর্জাতিক মঞ্চে কাটাবেন? ৩৭ বছর বয়সে খেলবেন কী আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ? নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্তহীনতায় ডানহাতি ব্যাটসম্যান।

ইএসপিএন ক্রিকইনফোকে টেলর বলেন, ‘আরেকটি বিশ্বকাপ খেলতে পারব কি না নিশ্চিত নই। আপনার বয়স যখন বাড়বে তখন আপনার কাজ করার ক্ষমতা কিছুটা হলেও কমে আসবে। আপনার অভিজ্ঞতা তখন একমাত্র সম্পদ এবং ওই সময়টায় আপনার মানসিকতা ঠিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরম্যান্স ভালো ছিল না। পাঁচ ম্যাচে মাত্র ৯১ রান করেছিলেন। এরপর তার দলে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। যদিও পরিস্থিতি ভালোভাবে মোকাবিলা করে নিজের জায়গা ধরে রাখেন এ ব্যাটসম্যান। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভালো করেছিলেন অভিজ্ঞ ক্রিকেটার। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ভারতের মাটিতে তাকে আবার দেখা যাবে। তবে নিজ থেকে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি টেলর।

মতামত জানান :

 

আজকের শিরোনাম:

তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন