মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন :
চারদিকে শরতের শুভ্র কাঁশফুল, আর লেকের ধারে শরীর মন জুড়িয়ে দেওয়া বাতাস। কেউ বসে গল্প করছেন। কেউ বা ফুলের সঙ্গে ছবি তুলছেন। পরিবার-পরিজন নিয়ে অনেকেই আসছেন এই কাশবনে। দুপুরের খরতাপ খানিকটা ম্লান হয়ে আসলে লোকসমাগমে জমজমাট হয়ে ওঠে উত্তরার দিয়াবাড়ি এলাকা। কাঁশফুলের সমারোহে বিকেলের বাতাস যেন শীতের আগমনের বার্তা দিচ্ছে।
রাজধানী উতন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা তৃতীয় পর্যায়ের সম্প্রসারিত প্রকল্পের অংশ এই দিয়াবাড়ি। উত্তরা ১৫ নম্বর সেক্টরে এই প্রকল্প এখন ফাঁকাই পড়ে আছে। বালুমাটি ফেলে সমতল করা এই বিশাল মাঠের মতো খোলা জায়গাটি ভরে গেছে শরতের শুভ্র কাঁশফুলে। কাঁশবনের ভেতর দিয়ে পথ। নগরের যান্ত্রিক পরিবেশ থেকে একটু প্রকৃতির সান্নিধ্যে আসা নগরবাসী হাঁটতে থাকেন এই পথ ধরে। লোকসমাগমের কারণে বেশ কিছু হালকা খাবারের দোকানপাটও গড়ে উঠছে এখানে।
গত শুক্রবার ছুটির দিনে দুপুর থেকেই শুরু হয়েছিল লোকের সমাগম। বিকেল নামতেই পুরো এলাকা যেন এক গ্রামীণ মেলা। রকমারি খাবারের পসরা। সারি সারি ফুচকা চটপটির দোকান। ঘুরে ফিরে লোকজন এসে ভিড় জমাচ্ছেন এসব দোকানে।
তবে এ সৌন্দর্য্যরে মাঝে কিছু ছেদ ফেলেছে নির্মানাধীন মেট্রোরেল এর কর্মযজ্ঞ। দুই একদিন থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে। প্রধান কয়েকটি রাস্তা কাঁদামাটিতে ভরা। চলতে সমস্যা হয়। তবে নিজস্ব গাড়ীতে আসা লোকদের সেটা থেকে হয়তো কিছুটা রেহাই মিলে। আবার বৃষ্টি না থাকলে উঠে ধুলাবালি। প্রকল্পের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। এবার এ অবস্থা থাকলে সামনের বছর উত্তরার দিয়াবাড়ী সাজবে অপরূপ সাজে। জানালেন স্থানীয় এক জনপ্রতিনিধি।
দিয়াবাড়ির বটতলা থেকে কিছুটা সামনে ৩ নম্বর সেতু। সেতুর দুই পাশে লেকের পাড়ে গড়ে উঠেছে বোট হাউস। বাঁশ ও কাঠের কাঠামো দিয়ে বানানো হয়েছে বসার জায়গা। সারি দিয়ে বাঁধা প্যাডেল বোট (পায়ে চালিত নৌকা)। ঘন্টা ভিত্তিতে ভাড়া করে ঘুরতে পারবেন। ছুটির দিনে অনেকেই এসব নৌকা ভাড়া করে ঘুরছিলেন। তাঁদের একজন মিরপুর ১ নম্বর এলাকার আমিন সরকার। তিনি বললেন, ‘কাঁশফুল দেখতে এসেছিলাম। এখানে এসে দেখি পায়ে চালিত নৌকাও আছে। তাই পরিবারের সবাই মিলে একটু নৌকায় ঘুরলাম। ফুরফুরে বাতাসে মনটাই ভালো হয়ে গেছে।’
দিয়াবাড়িতে রাস্তার দুই পাশে যেমন কাঁশফুল আছে তেমনি ফাঁকা জায়গার ভেতরেও কাঁশফুল আছে। কিন্তু ফাকা জায়গার মাটি ওপর থেকে শক্ত দেখালেও সব জায়গায় একই রকম নয়। অনেক জায়গায় মাটি নরম। চোরাবালির মতো। পা আটকে যায়। এই কাঁশফুল আর কত দিন থাকবে, জানতে চাইলে স্থানীয় একজন বাসিন্দা, যিনি এ কাঁশফুল দেখেই বড় হয়েছেন, তিনি বলেন, কাঁশফুল দেখার এটাই উপযুক্ত সময়। এখনই এই ফুলের সৌন্দর্য। তবে আর সর্বোচ্চ ২০/২৫ দিন এই ফুল থাকবে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino