কোপা আমেরিকায় এবার আর কোন ভুল করতে চায়না আর্জেন্টিনা। আসরের আগে দুটি প্রীতি ম্যাচে ভুলগুলো শুধরে নেয়ার সুযোগ পেয়ে খুশি ফুটবলাররা। গুঞ্জন উঠেছে আর্জেন্টিনার দায়িত্ব নিতে পারেন অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। তিনি কোচ হয়ে এলে তা আলবিসেলেস্তের জন্য আরো ভাল হবে বলেও মত ফুটবলারদের। এদিকে, প্রস্তুতি ম্যাচে নেইমার না থাকলেও তার শূন্যতা পূরণে ব্রাজিলের হয়ে ভূমিকা রাখতে চান গ্যাব্রিয়েল জেসুস।

মাদ্রিদে অনেকদিন পর মেসি ফেরায় অনুশীলনে যেন প্রাণ ফিরে পেয়েছে আর্জেন্টিনা। নির্ভরতার প্রতীক এই তারকাকে পেয়ে অন্য সবার মাঝেও ফিরে এসেছে আত্মবিশ্বাস। পরপর দুটো কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারাটা হতাশার আর্জেন্টিনার জন্য। এবার জুনে ব্রাজিলে বসছে আরো একটি কোপা আমেরিকার আসর।

চির প্রতিদ্বন্দ্বীদের মাটিত কি ঘুচবে শিরোপার ক্ষরা। আশা করতেতো আর দোষ নেই। দুই প্রস্তুতি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও মরোক্কো। দলে বেশ পরিবর্তন এনেছেন লিওনেল স্ক্যালোনি। নেই আগুয়েরো, হিগুইন, ইকার্দিদের মত ফেবারিটরা। কিন্তু এক মেসি জ্বলে উঠলেতো, ম্যাচের মোর ঘুরে যেতে পারে যেকোন সময়।

মেসি শুধু একটি নামই নয়। নতুনদের জন্য প্রেরণার বটে। এমনটাই শোনা গেল আর্জেন্টিনা দলের ফুটবলারদের। মিডফিল্ডার ইভান ম্যারকোন বলেন, মেসি ফেরায় আমাদের সবার মাঝে আত্মবিশ্বাস ফিরে এসেছে। ওর সঙ্গে খেলবো ভাবতেই ভাল লাগছে। সে আমাদের সবাইকে বেশ অনুপ্রাণিত করছে। আশা করছি ভেনেজুয়েলাকে হারাতে পারবো।”

স্ক্যালোনি দায়িত্ব নেয়ার পর, খুব একটা খারাপ করেনি আর্জেন্টিনা। কিন্তু তারপরও শোনা যাচ্ছে মেসিদের পরবর্তী কোচ হতে পারেন দিয়েগো সিমিওনে। অ্যাতলেটিকো মাদ্রিদের এই কোচ দায়িত্ব নিয়ে দলের জন্য খভাল। হবে বলে মনে করেন ফটুবলাররা।

তিনি আরো বলেন, স্ক্যালোনির সঙ্গে আমরা ভালই আছি। জানিনা ফুটবল ফেডারেশন ক ভাবছে। তবে, সিমিওনে এলে ভালই হবে।

এদিকে, পোর্ততে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে কোপা আমেরিকার এবারের আসরের আয়োজক ব্রাজিল। নিজেদের মাটিতে কোনভাবেই শিরোপা হাতছাড়া করতে চায়না সেলেসাওরা। তবে, ২০১৪ বিশ্বকাপে আয়োজক হিসেবে সফলতা না পাওয়ার দু:সহ স্মৃতিটা তাদের সতর্ক করছে প্রতি মুহূর্তে। তাইতো প্রস্তুতি ম্যাচে শীষ্যদের ভালভাবেই ঝালিয়ে নিচ্ছেন তিতে।

পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয় পাওয়াটা কটিন হবে না বলেই আশার কথা শুনিয়েছেন ফুটবলাররা।

গ্যাব্রিয়েল জেসুস বলেন, দল ভাল অবস্থায় আছে। সবার মাঝে বোঝাপড়াটাও বেশ। তবে, নেইমার থাকলে আরো ভাল হত। ওকে মিস করবো আমরা। ওর শূন্যতা পূরণে প্রস্তুতি ম্যাচে সবাই সেরাটা দেয়ার চেষ্টা করবো।

জুনে শুরু হওয়া কোপা আমেরিকায় এ গ্রুপে ব্রাজিলের তিন প্রতিপক্ষ বলিবিয়া, ভেনেজুয়েলা ও পেরু।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino