চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টকারী যুবক গুলিতে নিহত হয়েছেন। সেনা কমান্ডোদের বিশেষ অভিযানে ৮ মিনিটের মধ্যেই গুলিবিদ্ধ হয় সেই ছিনতাকারী।

তাকে বাইরে বের করে আনার পর সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান। মৃত্যুর আগে ছিনতাইকারী নিজের নাম ‘মাহাদী’ বলে দাবি করেছে বলেও জানিয়েছেন তিনি। অন্য একটি সূত্র থেকে তার নাম ‘সাগর’ বলে জানা গেছে।

আজ রবিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নং ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে উড়াল দেয়। ঢাকা-চট্টগ্রামের মাঝামাঝি অবস্থায় থাকার সময় সেই যুবক অস্ত্র দেখিয়ে বিমানের পাইলটদের জিম্মি করার চেষ্টা করে। হঠাৎ উড়োজাহাজের ভেতরে যাত্রীদের আসনে থাকা ওই ব্যক্তি উঠে ককপিটের দিকে আসেন। এরপর এক ক্রুকে ধাক্কা দিয়ে তিনি বলেন, ‘আমি বিমানটি ছিনতাই করব! আমার কাছে অস্ত্র আছে। ‘

বিমানটিতে থাকা একজন ক্রু বলেন, সেই ব্যক্তির এমন আচরণ দেখে পাইলট মোহাম্মদ শফি ও সহকারী পাইলট মোহাম্মদ জাহাঙ্গীর বিমানটির ককপিটের দরজা বন্ধ করে দেন।

সঙ্গে সঙ্গে তারা কৌশলে জরুরি অবতরণের জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বার্তা পাঠান। ককপিট বন্ধ করে দেওয়া আরও ক্ষেপে যায় সেই অস্ত্রধারী ব্যক্তি। তিনি চিৎকার করছিলেন। রীতিমতো হুমকি দিয়ে বলছিলেন, ‘ককপিট না খুললে বিমান উড়িয়ে দিব। ‘
নিজের হুমকির প্রমাণ করতে সেই অস্ত্রধারী বিমানের মধ্যে একটি বিস্ফোরণ ঘটায়। এর মধ্যেই বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে ফেলে। উড়োজাহাজ অবতরণের পর কৌশলে উড়োজাহাজের ডানার পাশের ৪টি ইমারজেন্সি গেট দিয়ে ১৪২জন যাত্রী নিরাপদে নেমে পড়েন। বিমানে দুই পাইলট ছাড়াও ৫জন ক্রু ছিলেন; যাদের মধ্যে দুজন নারী। সঙ্গে সঙ্গে বিমানটি ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ছুটে আসে কমান্ডো বাহিনী। প্রথমে অস্ত্রধারী সেই যুবককে আত্মসমর্পণের আহ্বান জানায় কমান্ডোরা। কিন্তু সেই যুবক এতে রাজী না হওয়ায় কমান্ডো অভিযান শুরু হয়। মাত্র ৮ মিনিটের অভিযানে সেই যুবককে কব্জা করতে সক্ষম হয় কমান্ডোরা। বিমানের ভেতর গুলিবিদ্ধ অবস্থায় আটক হয় সে। বাইরে আনার কিছু সময় পর তার মৃত্যু হয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জিওসি মেজর জেনারেল মতিউর রহমান। এর সঙ্গেই দুই ঘণ্টার বিমান ছিনতাই নাটকের অবসান হলো।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino