নভেল করোনাভাইরাসের মহামারীর মধ্যে বিশ্বজুড়ে আতঙ্কিত মানুষ হন্যে হয়ে খুঁজছে ভাইরাসটির প্রতিরোধক ও প্রতিষেধক। কোভিড-১৯ নামে রোগটি ঠেকানো বা তা থেকে সেরে ওঠার ওষুধের সন্ধানে রয়েছে চিকিৎসাবিজ্ঞানীরা।

এদিকে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়ে অবরুদ্ধ মানুষ ঘরবন্দি হয়েও খুঁজছেন নানা টোটকা, যেগুলোর সত্যতা যাচাই না করেই ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে- ফেইসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপে। নিয়মিত চা পানে প্রাণঘাতি করোনাভাইরাস থেকে ‘মুক্তি মিলবে’ বলে একটি বার্তা এরইমধ্যে অনেকের কাছে পৌঁছে গেছে এভাবেই; অনেকে তা বিশ্বাস করে তিন বেলা চা পান করাও শুরু করে দিয়েছেন।

কিন্তু কোভিড-১৯ থেকে মুক্তি পাবার এই টোটকাটিকে গুজব হিসেবেই তুলে ধরে বিবিসি বলছে, সিএনএনের বরাত দিয়ে যে বার্তাটি ছড়িয়ে পড়েছে তার কোনো ভিত্তি নেই। সিএনএন এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। কল্পিত ওই প্রতিবেদনে চীনা চিকিৎসক লি ওয়েনল্যাংকে উদ্ধৃত করে বলা হয়েছে, রোগীদের পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি একটি প্রতিবেদন তৈরি করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মিথাইলজ্যান্থিন, থিওব্রোমাইন, থিওফাইলিন শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তা করোনাভাইরাসের ঝুঁকিয়ে কমিয়ে আনতে সক্ষম। আর এই তিনটি উপাদানই মিলবে চা পানে। হোয়াটসঅ্যাপে প্রচারিত ওই বার্তাটিতে এও দাবি করা হয়, উহানের করোনাভাইরাস মোকাবেলা করার মূলমন্ত্রও এই চা। সেখানে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও ওই সময় চা পান করেছিল নিয়মিত। গুগল ট্রেন্ডে গত ১৯ মার্চ থেকে এই চা টোটকা নিয়ে খোঁজ বেড়ে গেছে বলে জানাচ্ছে ভারতের রিপাবলিকওয়ার্ল্ড ডটকম বৃহস্পতিবারের এক প্রতিবেদন। তারা বলছে, গত ২৪ মার্চ গুগলে এই খোঁজ ছিল তুঙ্গে।

চায়ের পাশাপাশি  লি ওয়েনল্যাং নিয়েও অনেককে আগ্রহী দেখা গেছে।  ডা. লি ছিলেন উহান কেন্দ্রীয় হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ। নতুন করোনাভাইরাসের আশঙ্কার দিক তুলে ধরে  তিনি চীনকে সতর্কবার্তা দিয়েছিলেন। সেই ভাইরাসে তিনি নিজেও আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু লি ওয়েনল্যাং এসব নিয়ে গবেষণা করছিলেন এমন কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে বিবিসি। তারা বলছে, চা, কফি ও চকলেটে মিথাইলজ্যান্থিন পাওয়ার তথ্যটি সঠিক হলেও তা দিয়ে করোনাভাইরাস প্রতিরোধ বা সহজে সেরে ওঠার কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনও মিলেনি। ফেব্রুয়ারিতে চীনের সংবাদমাধ্যমও সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া বার্তাটি নিয়ে প্রতিবেদন করেছিল; যেখানে তারা একে গুজব বলেই তুলে ধরে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino