স্বাধীনতা
ড. মানসী দাস
স্বাধীনতা তুমি
দেয়াল ভেদ করে
বেড়ে ওঠা সবুজ ঘাস।
স্বাধীনতা তুমি
ব্যালকনির রেলিঙের ফাঁকে
এক টুকরো আকাশ।
স্বাধীনতা তুমি
লক্ষ শহীদের রক্তের বিনিময়ে
মাতৃভূমির সম্মান।
স্বাধীনতা তুমি
সহস্র নারীর আঁচলের
স্বাভিমান।
স্বাধীনতা তুমি
শত শত মায়ের অশ্রুজলে
রক্তাক্ত সন্তান।
স্বাধীনতা তুমি
সবুজ পাতায় রক্ত রাঙা
শিমুল পলাশ।
স্বাধীনতা তুমি
শীতল মাটির গর্ভে
জলন্ত বিশ্বাস।
স্বাধীনতা তুমি
খরায় তপ্ত পৃথিবীর বুকে
বৃষ্টির আশ্বাস।
স্বাধীনতা তুমি
ভোর বেলায় শালুক বিলে
শিশির স্নাত শাপলা পাতা।
স্বাধীনতা তুমি
আমার অলিন্দের ভিতরে
রক্তে লেখা কবিতার খাতা।
