মোঃএরশাদ আলী,প্রতিনিধি মাধবপুর (হবিগঞ্জ) :
হবিগঞ্জের মাধবপুরে সরকারী রেকর্ডভুক্ত রাস্তা দখল করে নিজ স্বার্থে বন্ধ করে দিয়ে জনচলাচলে দূর্ভোগ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আব্দুস সাত্তার নামের এক প্রভাবশালী ব্যক্তি দত্তপাড়া মৌজার জেএল নং ১৭৬/১৭৪ এ আরএস-১ খতিয়ানভুক্ত ৪০২ নং আরএস দাগের রাস্তাটি নিজ স্বার্থে বন্ধ করে রাখায় ওই রাস্তা দিয়ে চলাচলকারী ২৫ টি পরিবারের লোকজন চরম দূর্ভোগ পোহাতে বাধ্য হচ্ছেন।চলাচলের জন্য বিকল্প আর কোনো রাস্তা না থাকায় এসব পরিবারের লোকজনকে নানা প্রয়োজনে হাঁটে- বাজারে বা দূরবর্তী কোনো গন্তব্যে যাওয়ার প্রয়োজনে বিভিন্ন বাড়ির উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে।বিশেষ করে বর্ষাকালে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয় উল্লেখিত ২৫টি পরিবার ও তাদের বাড়িঘরে আসা আত্মীয় স্বজনদের কে।এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে দত্তপাড়া গ্রামের হিরা মিয়ার পুত্র মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ জাকির হোসেন মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসারের কাছে সরকারী রাস্তা থেকে অবৈধ দখলদার আব্দুস সাত্তারকে উচ্ছেদ করে রাস্তাটিকে জনচলাচলে উন্মুক্ত করে দেওয়ার জন্য রবিবার(১৪ মে) একটি আবেদন করেছেন।অভিযুক্ত আব্দুস সাত্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘কারো চলাচলে দূর্ভোগ তৈরী হউক এটা তিনি চান না,আমরা একই সমাজের মানুষ।তবে যে জায়গার কথা বলছে এটা আমার ক্রয় করা জায়গা।সরকারী রেকর্ডভুক্ত হওয়ার প্রশ্নই উঠেনা।তদন্ত হলেই সব পরিস্কার হবে।

মাধবপুরের ইউএনও মনজুর আহ্সান অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন এই প্রতিবেদক কে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন