দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ যাত্রা শুরু করল তাইওয়ান, হংকং ও মালয়েশিয়ায়। এশিয়ার অন্যতম জনপ্রিয় অনলাইন ফ্যাশন পোর্টাল zalora.com.my এর মাধ্যমে আর্ন্তজাতিক বিপণনে এই নতুন মাইলফলক স্থাপন করল ব্র্যান্ডটি।

উল্লেখ্য, আর্ন্তজাতিক, স্থানীয় এবং ডিজাইনার পণ্য সরবরাহের জন্য এশিয়ার অন্যতম ফ্যাশন ডেস্টিনেশন হিসেবে জালোরার সুনাম বিশ্বব্যাপী।

আর্ন্তজাতিক ফ্যাশন অঙ্গনে লা রিভের যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে, সিঙ্গাপুরে। লাজাদা অনলাইন এবং ইসেতান ও মেট্রোর মতো বিখ্যাত মাল্টিব্র্যান্ড স্টোরে ‘শপ ইন শপ’ মডেলে যাত্রা শুরু করে লা রিভ। এবার জালোরার মাধ্যমে সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং এবং মালয়েশিয়ায় ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পেতে শুরু করেছে ব্র্যান্ডটি।

এ বিষয়ে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নজুান নার্গিস বলেন, ‘২০০৯ সাল থেকে আমরা চেষ্টা করেছি দেশি পোশাকে আন্তর্জাতিক ট্রেন্ডের সংমিশ্রণে লা রিভের নিজস্ব ফ্যাশন স্টাইল তৈরি করতে। বর্তমানে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের পাশাপাশি তাইওয়ান, হংকং এবং মালয়েশিয়ার ফ্যাশনপ্রেমীরাও আমাদের স্টাইলগুলো দারুণ পছন্দ করেছেন। আন্তর্জাতিক ফ্যাশনজগতে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ এক দারুণ অণুপ্রেরণা।’

নারীদের জন্য ঈদ ও হারিরায়া (ঈদুল ফিতরের মালয়েশিয়ান নাম) উপযোগী টিউনিক, কামিজ, ম্যাচিং বটমস এবং অন্যান্য জনপ্রিয় স্টাইল দিয়ে জালোরায় নিজের কালেকশন সাজিয়েছে লা রিভ।

উল্লেখ্য, বাংলাদেশের ক্রেতাদের জন্য www.lerevecraze.com এর মাধ্যমে সম্পূর্ণ নতুন ঈদ কালেকশন লঞ্চ করেছে ব্র্যান্ডটি। দেশের যেকোনো প্রান্তে বসে নিরাপদ শপিং সুবিধায় অনলাইনে ঈদের পোশাক কেনা যাবে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন