সোহেল রানা, রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের বিপরীতে ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হকের কাছে ফরম জমা দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান ভুঁইয়া। এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি। এ সময় নেতা কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মিছিলসহ স্লোগান দিয়ে নির্বাচনী আমেজ তৈরী করেন। এ আসনে এ পর্যন্ত ৬ জন প্রার্থীর ফরম নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

এ সময় শাহাজাহান ভুুঁইয়া সাংবাদিকদের বলেন, আওয়ামীলীগ দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীতার সুযোগ রাখায় আমি এবার বর্তমান সাংসদের বিপরিতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করবো। এ সময় তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে রূপগঞ্জকে আধুনিক ও মডেল হিসেবে গড়ে তুলবো। বঙ্গবন্ধুর আদর্শে রূপগঞ্জের ব্যাপক উন্নয়ন করবো। দলমত নির্বিশেষে সবাইকে সমান গুরুত্ব দেব। তাই ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন তিনি।এ সময় আরো উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ থানা আওয়ামী লীগ এর কার্যকরী সদস্য হাজী মোহাম্মদ নবী হুসেন, যুবলীগ নেতা সাখাওয়াত সিকদার,রূপগঞ্জ উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মান্নান মুন্সী, রূপগঞ্জ পরিষদের ইউপি সদস্য লিটন প্রধান প্রমুখ।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন