চট্টগ্রাম জেলার চন্দনাইশে আমানত ছফা বদরুন্নেছা মহিলা ডিগ্রী কলেজের নতুন একাডেমিক ভবন থেকে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের বড় ভাই আলহাজ্ব আলী আহমদের নাম মুছে দিয়েছে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ নেতাকর্মীরা।

বর্তমান সরকারের দেওয়া ৪ কোটি টাকা ব্যয়ে ৪ তলা একাডেমিক ভবনে উপজেলার কোনো গুণীজন ও মুক্তিযোদ্ধার নামে নামকরণ না করায় ছাত্রলীগ নেতারা ক্ষুব্ধ হয়ে এ নামটি মুছে দিয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে ওই ভবন থেকে কালো কালি দিয়ে নামটি মুছে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

জানা গেছে, ড. কর্নেল (অব.) অলি আহমদ যোগাযোগমন্ত্রী থাকাকালে উপজেলা সদরে তার বাবা আমানত ছফা ও মাতা বদরুন্নেছার নামে কলেজটি প্রতিষ্ঠান করেন।

২০১৮ সালে বর্তমান সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কিন্তু কলেজ কর্তৃপক্ষ ভবনটিতে কোনো গুণীজন ও মুক্তিযোদ্ধার নামে নাম করণ না করে কর্নেল অলির বড় ভাই তৎকালীন বিএনপির সভাপতি আলী আহমদের নামে নামকরণ করেন। এরপর গত কিছুদিন ধরে ওই নামটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগ নেতা আবদুন নুর তুষার সাংবাদিকদের জানান, বর্তমান সরকার ৪ কোটি টাকা ব্যয়ে এই একাডেমিক ভবন নির্মাণ করে। কিন্তু সেখানে কোনো গুণীজন ও অথবা কোনো মুক্তিযোদ্ধার নামে নামকরণ না করে তার নিজের বড় ভাইয়ের নামে নামকরণ করেন। এতে এলাকার সাধারণ মানুষ ও ছাত্রলীগ নেতারা ক্ষুব্ধ হয়ে উঠায় নামটি মুছে দেওয়া হয়েছে। কলেজের একাডেমিক ভবনে এ রকম অযৌক্তিক নাম ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও তিনি জানান।

উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিপ্রা সিকদার সাংবাদিকদের জানান, একাডেমিক ভবনের নাম মুছে দেয়ার বিষয়টি তিনি পিয়নের কাছ থেকে শুনেছেন।

তিনি বলেন, কলেজ গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক মরহুম আলী আহমদের নামে নতুন ভবনটির নামকরণ করা হয়।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino