মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। প্রেম-বিয়েকে কেন্দ্র করে অসংখ্যবার সমালোচনার মুখে পড়েছেন তিনি। আবারো মিথিলার একটি স্থিরচিত্রকে কেন্দ্র করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

আজ (২৪ আগস্ট) সকালে মিথিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়—মিথিলার পরনে শাড়ি। খোলা চুলে মোহময় দৃষ্টিতে তাকিয়ে আছেন এই অভিনেত্রী।

ক্যাপশনে লিখেছেন—‘‘সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।’–জীবনানন্দ দাশ।’’

ছবি পোস্ট করার ৩ ঘণ্টার মধ্যে লাইক বাটনে রিঅ্যাক্ট পড়েছে ৩২ হাজার। মন্তব্য পড়েছে ৩ হাজার। শেয়ার পড়েছে প্রায় ২০০। এসব মন্তব্যের ভিড়ে ইতিবাচক কোনো মন্তব্য পাওয়া যায়নি বললেই ধরা যায়। বরং নেটিজেনদের কু-রুচিপূর্ণ মন্তব্যে ভরে গেছে কমেন্টস বক্স। অধিকাংশ মন্তব্য তাকে আক্রমণ করে করা হয়েছে।

ছবিটিতে পরিচালক অমিতাভ রেজা তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে মন্তব্য করেছেন—‘তোর কি হইছে? ডাক্তারের পরামর্শ নে।’ এরপর অমিতাভ রেজার মন্তব্যকে কেন্দ্র করে অনেকে নেতিবাচক সমালোচনা করছেন। যদিও অমিতাভের মন্তব্যের কোনো ফিরতি উত্তর দেননি মিথিলা।

ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাফিয়াথ রশীদ মিথিলার সঙ্গে পরিচয় হয় তার। এরপর মনের লেনা-দেনা। এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন তারা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তারপর গত ২৯ ফেব্রুয়ারি কলকাতায় বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করেন সৃজিত। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের পর মিথিলা বাংলাদেশে চলে আসেন। আর সৃজিত তার সিনেমার শুটিংয়ের কাজে আফ্রিকায় যান। শুটিং শেষে সৃজিতের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু এরই মধ্যে শুরু হয় করোনা তাণ্ডব। তারপর সৃজিত আটকে থাকেন কলকাতায় আর মিথিলা বাংলাদেশে। দীর্ঘ দিন পর গত ১৫ আগস্ট কলকাতায় গিয়েছেন মিথিলা। বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন এই অভিনেত্রী।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন