মোঃ মুরাদ হোসেন, স্টাফ রিপোর্টারঃ
ঢাকা আহ্ছানিয়া মিশন বাস্তবায়িত ওয়াটার: সাসটেইনেবল আরবান প্রভিশন, বেনাপোল প্রজেক্ট এর কার্যক্রমের অগ্রগতি শেয়ারিং এর উদ্দেশ্যে ৬ নভেম্বর ২০২৩ তারিখ পৌরসভা হলরুমে আয়োজিত হয় ত্রৈমাসিক অগ্রগতি সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র মো: নাসির উদ্দীন। বেনাপোল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: মোশাররফ হোসেন। সভায় বিগত দিনের কার্যক্রমের অগ্রগতি, প্রকল্পের সাফল্য, চ্যালেঞ্জ ও শিখন এবং ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করেন মো: ইকবাল হোসাইন, প্রজেক্ট ম্যানেজার, ঢাকা আহ্ছানিয়া মিশন, বেনাপোল প্রজেক্ট। সভায় বেনাপোল পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন, বেনাপোল পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরবৃন্দসহ পৌরসভার সংশ্লিষ্ট স্টাফগণ এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা ও মাঠকর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বেনাপোল পৌরসভার জনসাধারণ বহুকাল ধরে আর্সেনিক ও আয়রন দূষিত পানি পান করে আসছিল। ঢাকা আহ্ছানিয়া মিশন পৌরবাসীর পানীয়জল সংকট নিরসনে এআইআরপি তথা আর্সেনিক-আয়রন দূরীকরণ পানি প্রযুক্তি স্থাপনের মাধ্যমে পৌরবাসীকে যেভাবে সহায়তা করে আসছে তা সত্যিই প্রশংসনীয়, আমি এ সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর বাইরেও এ সংস্থা মানুষের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়া ও পরিচ্ছন্নতা অর্জনসহ স্বাস্থভ্যাস উন্নয়নমূলক যে বিভিন্ন উদ্বুদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়ন করছে, তা খুবই প্রশংসার দাবী রাখে, সাধারণ মানুষ এমনকি আমাদেরও এ থেকে অনেক শিখার আছে বলে আমি মনে করি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: হাসানুজ্জামান তাজিন প্রমুখ।
সম্প্রতি পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের কাজ শুরু হয়েছে, এ প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হওয়ার পর মানুষের পানীয়জল সংকট নিরসন হবে, তবে এতো বিশাল একটি প্রকল্পের সুবিধা পেতে আমাদের আমাদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। তাই ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতি ।
