বেনাপোল প্রতিনিধি :রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মোঃ আবু শামা মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে বন্দরনগরী বেনাপোল ৬ নম্বর ওয়ার্ডের ভবারবেড় পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে একই জামে মসজিদে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা মোঃ আবু শামা মিয়ার দাফনের আগে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া, শার্শা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ৮নং সেক্টরের কমান্ডার শাহ আলম উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি একে,এম, আতিকুজ্জামান সনি, নির্বাহী সদস্য, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযুদ্ধ প্রজন্ম এর মোঃ ফারুক হোসেন উজ্জল, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মোঃ আইয়ুব হোসেন পক্ষী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু, সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম ,প্রচার সম্পাদক লোকমান হোসেন রাসেল, বেনাপোল পৌর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, উপজেলা ও বেনাপোল পৌরসভার মুক্তিযোদ্ধা, উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৮ মে ) দুপুরে তিনি ভবারবেড় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন