এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: এবারের খেলা কাতারে অনুষ্ঠিত হলেও দেশে চলছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। অনেকেই প্রিয় দলের জার্সি কিনছেন, অনেকেই আবার বাড়ির ছাদে পতাকা টাঙ্গিয়েছেন। অর্থাৎ ফুটবলের এই মহাযজ্ঞ শুরুর থেকেই নিজের পছন্দের দলের প্রতি ভালোবাসা নানানভাবে ফুটিয়ে তুলছেন ভক্তরা। এমনই একজন ভক্তের দেখা মিলল পটুয়াখালীতে ।

২৬ বছর বয়সী মো.রশিদ পেশায় একজন রিকশা চালক। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এ পেশায় জড়িত তিনি। রিকশা চালালেও নানা ব্যস্ততার মধ্যে অবসর সময়ে ফুটবল খেলা দেখতে ভালোবাসে সে। তবে ফুটবলে তার পছন্দের দল আর্জেন্টিনা। তাইতো বিশ্বকাপ শুরু হওয়ায় নিজের একমাত্র উপার্জনের অটোরিকশাকে আর্জেন্টিনার পতাকাতে রাঙিয়েছেন রশিদ ।

এদিকে তিনি রিকশা নিয়ে যেখানেই যাচ্ছেন সেখানেই উৎসুক মানুষের ভিড় জমছে। অনেকেই তার সঙ্গে সেলফি তুলছেন, অনেকেই আবার রিকশার ভিডিও ধারণ করছেন। তবে তা নিয়ে মোটেও বিরক্ত না রশিদ ।

তার সঙ্গে সেলফি তুলতে আসা মহসিন তালুকদার জানান রাস্তায় প্রিয় দলের পতাকায় রাঙানো রিকশা দেখে আমি এখানে এসেছি। আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত। নিজের আনন্দকে স্মরণীয় করে রাখার জন্য আমি তার সঙ্গে সেলফি তুলে নিয়েছি। আশা করি এইবার আমার প্রিয় দল আর্জেটিনা বিশ্বকাপ জিতবে।

রাহুল নামে আরেক দর্শনার্থী জানান, আমি একটা দোকানে কাজ করি। দূর থেকে এই রিকশাটা দেখে আমি কাজ রেখে এখানে এসেছি। আমি ছোটবেলা থেকেই মেসির ভক্ত। প্রিয় দলের পতাকা দিয়ে রিক্সা রাঙানোর জন্য রশিদ মিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। এইবারের বিশ্বকাপে আর্জেন্টিনা অনেক ভালো করবে সেই প্রত্যাশা আমাদের।

এদিকে কথা বলে জানা যায়, রশিদ ছোটবেলা থেকে আর্জেন্টিনাকে পছন্দ করেন। তার পছন্দের খেলোয়াড় আর্জেন্টাইন লিওনেল মেসি।

পটুয়াখালী কলাতলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি। তার ভাষ্যমতে, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা দল। এবারের বিশ্বকাপ জয়ী হবে মেসি, ডি মারিয়ারা। তাই নিজের পছন্দের দল ও খেলোয়াড় লিওনেল মেসিকে ভালোবেসে নিজের উপার্জিত ৬৩ হাজার টাকা রিকশায় ফুটিয়ে তুলেছেন দলের পতাকাকে। তার উপার্জন সম্পর্কে জানতে ইচ্ছে হলে তিনি জানালেন প্রতিদিন সর্বনিম্ন ৫’শ টাকা আর বেশি হলে তার ঊর্ধ্বে । নিম্ন আয়ের মানুষ হওয়া সত্ত্বেও ভালোলাগা-ভালোবাসার মূল্য তার কাছে অনেক বলে জানান তিনি।

ব্যস্ততার মাঝেও খেলা দেখার বিষয়ে রশিদ বলেন, যেদিন মেসির খেলা থাকে ৯০ মিনিটের জন্য কাজ বন্ধ রাখেন তিনি। তখনকার সময়টাকে নিজের বিশ্রামের সময় হিসেবে বিবেচনা করেন সে। তবে খেলা বেশিরভাগ সময় রাতে হওয়ায় উপার্জনে তেমন কোনো সমস্যা হয় না বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, আমি রাস্তায় গাড়ি নিয়ে বের হলে মানুষজন ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে আর্জেন্টিনার ভক্তরা। তবে ব্রাজিলের কিছু ভক্তরা আমাকে দেখলে একটু ভিন্ন রকম কথাবার্তা বলে এটা আমি কিছু মনে করি না। কারণ মেসি-নেইমার তারা ভালো বন্ধু। তাহলে আমরা কেনো এইসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝামেলায় জড়াবো।

রশিদের ধারণা এবারের কাতার বিশ্বকাপে সেরা গোলদাতা হবে তার ভালোবাসার খেলোয়াড় লিওনেল মেসি। আর্জেন্টিনাকে কখনো চ্যাম্পিয়ন হতে দেখা হয়নি রশিদের। তবে এবার মেসি দলকে উপহার হিসেবে শিরোপা দিবে বলে শতভাগ বিশ্বাস তার।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন