জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি প্রধান লেই জুন তাদের তৈরি ফোন ব্যবহার করেন না। তিনি ব্যবহার করেন আইফোন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে দেওয়া ওই পোস্টও তিনি আইফোন থেকেই লিখেছেন। যদিও এই পোস্ট করার কিছু সময়ের মধ্যেই তা ডিলিট করে দিয়েছেন শাওমি প্রধান।

শুধু শাওমি প্রধান নয়, সাম্প্রতিক সময়ে একাধিক স্মার্টফোন কোম্পানির প্রধানকে আইফোন ব্যবহার করে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে দেখা গেছে।

হুয়াওয়েই প্রধান রেন ঝেংফেই আইফোন ব্যবহার করে একাধিকবার সোস্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। এছাড়াও রিয়েলমি প্রধান মাধব শেঠকেও রিয়েলমি ৩ লঞ্চের আগে আইফোন ব্যবহার করে টুইট করতে দেখা গিয়েছিল।

তবে শাওমি ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের পার্টনার পান জিউতাং বলেন, যদি একটি মোবাইল ফোন কোম্পানির সিইও কিংবা পণ্য ব্যবস্থাপক অ্যাপল, স্যামসাং কিংবা প্রতিযোগি কোম্পানির ডিভাইস ব্যবহার না করেন তাহলে সেটি বেশি হাইপোক্রিটিক্যাল হয়ে যাবে। এছাড়া নিজেদের উদ্ভাবনে গুরুত্ব দেয়া হবে না।

এদিকে লেই জুন দেশটির স্মার্টফোন শিল্পসংশ্লিষ্টদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের অর্থনৈতিক কর্মকাণ্ড বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির অন্যান্য শিল্পের মতো স্মার্টফোন শিল্পের সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অনেক স্মার্টফোন কারখানার কর্মীদের অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশটি অর্থনৈতিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়বে। যে কারণে স্মার্টফোন শিল্পসংশ্লিষ্টদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন লেই জুন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন