নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণার জন্য ১২ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী ওই কমিটির আহ্বায়ককে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য নির্দেশক্রমে আপনাকে দায়িত্ব দেওয়া হলো। আপনার নেতৃত্বাধীন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে আপনি নওগাঁ-৬ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবেন বলে দল আশা রাখে।

কমিটির অন্য সদস্যরা হলেন—বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, লেফটেন‌্যান্ট কর্নেল (অব.) এমএ লতিফ খান, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল (সাবেক মেয়র, রাসিক), সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সহ-সমবায় সম্পাদক নাজমুল হক সানি, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শফিকুল ইসলাম মিলন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, মামুনুর রহমান রিপন, খাজা নাজিব উল্লাহ চৌধুরী, ফজলে হুদা বাবুল, রবিউল আলম বুলেট ও শামসুল আলম প্রামাণিক।

নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নওগাঁ জেলা বিএনপির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ইস্রাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন