মানিকগঞ্জ জেলা প্রতিনিধি- সোহেল রানা দীপু :
মানিকগঞ্জ, দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ পার্থীর মনোনয়ন পএ দাখিল হয়েছেন, মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন সকল পার্থীরা।উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে,সকল পার্থীরাই সচল,সকলেই সবার মতো করে ভোটারদের দারে দারে ঘুরে বেড়াচ্ছেন, এই গরম উপেক্ষা করেও পার্থীদের প্রচারণা থেমে নেই।
উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) শামছুর রহমান শাহীন বলেন,আমি জনগণের পাশে অতিতেও ছিলাম,এখনো আছি এবং ভবিষ্যৎ ও পাশে থাকবো,জনগণ তাদের মূল্যবান ভোট তার পছন্দের পার্থীদেরই দিবে,তবে আমি সকলের নিকট দোয়া চাই এবং জনগণের ভালোবাসাই আমার মূলশক্তি।
শামছুর রহমান শাহিন এর পিতা ছিলেন একজন আর্দশ সেনা কর্মকর্তা, ও দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা,শামছুর রহমান শাহীন ছাত্রলীগ থেকে শুরু করে আজ তিনি মূল আওয়ামী লীগ দলের একজন প্ররিশমি নেতা হয়ে দাঁড়িয়েছেন। এছাড়াও শামছুর রহমান শাহীন করোনা কালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সর্বদা।অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যিনি নিজকে স্বাচ্ছন্দ্যবোধ করেন সব সময়ই,আপদে বিপদে থাকতে চান সবসময় সাধারণ জনগণের পাশে।
এ বিষয়ে শামছুর রহমান শাহিন আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে আমি সর্বদা আমার নিজের জীবনকে বিলিয়ে দিতে চাই, তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশের জনগণের জন্য যে সর্বদা কাজ করে যাচ্ছেন, ঠিক আমিও এদেশের জনগণের জন্য কাজ করে যেতে চাই,আপনাদের পাশে থেকে সকলের আর্শিরবাদ ও ভালোবাসা নিয়ে।
