নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর দক্ষিণখানে একটি বাড়ির উঠানে পুঁতে রাখা কানাডা প্রবাসী গৃহবধূ আফরোজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে (বুধবার, ৩১ মে) এ ঘটনায় আফরোজার স্বামী আশরাফুলের পরিবারের চার জনকে আটক করা হয়েছে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত আফরোজা বেগমের ভাই গত ২৯ মে তার বোন নিখোঁজ বলে একটি জিডি করেন। থানার এক অফিসারকে দায়িত্ব দেয়া হলে তিনি মৃত্যুর রহস্য উদঘাটন করেন।
আশরাফুলের সঙ্গে আফরোজা বেগমের বিয়ে হয় কানাডাতে; স্বামী-স্ত্রী দুজনেই ছিলেন সেখানকার স্থায়ী বাসিন্দা। দেশে ঘুরতে আসেন কয়েক মাস আগে। তাদের মধ্যে সব ঠিকঠাকই চলছিল। কিন্তু গত শুক্রবার রাতে কথাকাটাকাটির জেরে আফরোজা বেগমকে বটি দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করে স্বামী আশরাফুল ইসলাম। ঘটনার পাঁচ দিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্বামী পালিয়ে গেছে কানাডাতে। কাবিনের টাকার জন্য এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।
শুক্রবার শেষ কথা হয় মেয়ে আফরোজার সঙ্গে তার বাবার। শনিবার ঢাকায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল তার। যেমন কথা তেমন কাজ; কিন্তু মেয়ের সঙ্গে আর দেখা হয়নি তার। কখনও ভাবতে পারেননি, আর কখনও বাবা বলে ডাকবে না আফরোজা, বিলাপ করে বলছিলেন বৃদ্ধ বাবা।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে বটি দিয়ে মাথায় আঘাত করেন স্বামী আশরাফুল। সেখানেই মৃত্যু হয় তার। পরে তার মরদেহ বাড়ির উঠানে গর্ত করে পুঁতে রাখে শ্বশুর বাড়ির লোকজন। ঘটনার পর সবাই যখন আফরোজাকে খুঁজতে ব্যস্ত, ঠিক ওইসময় রোববার কানাডা চলে যান স্বামী আশরাফুল ইসলাম। সোমবার থানায় অভিযোগ জানায় আফরোজার পরিবার। তদন্তের সূত্র ধরে বুধবার রাতে উদ্ধার করা হয় তার মরদেহ। কাবিনের এক কোটি টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

পালিয়ে যাওয়া আশরাফুলকে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন