মনির হোসেন (শিশির) :
রাজধানী তুরাগথানাধীন মেট্রোরেল উত্তরা দক্ষিণ ৩নং স্টেশনের পশ্চিম পাশের লেকের পানি হতে ফুটবল ওঠাতে গিয়ে মোঃ ইসমাইল(১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, সোমবার (০৩ জুলাই) দপুর পৌনে ৩ টায়
ওই যুবক লেকের পানিতে ফুটবল আনতে গিয়ে সাতার না জানায় লেকের পানিতে তলিয়ে মৃত্যুবরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের গ্রামের বাড়ি ঢাকা জেলার মিরপুর -১১ এর মুসলিম বিহারি ক্যাম্পের আজগর আলী শেখের ছেলে। এ বিষয়ে
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
