নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর তুরাগের ধউর এলাকায় ৫০০ পিচ ইয়াবা সহ রুবেল মিয়া (৩৭) নামে এক মাদক কারবারি গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (০২ ডিসেম্বর) রাত পৌনে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের ধউর বেড়িবাঁধের চেকপোষ্টের পশ্চিম পাশে শামসুল হক চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল মিয়া জামালপুর জেলার বালুহাঁটা গ্রামের পিতা (মৃত) এফাজ উদ্দিনের ছেলে । বর্তমানে আশুলিয়া থানার নোমান সাহেবের বাসার দ্বিতীয় তলার ভাড়াটিয়া ছিলেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক
এসআই আল আরাফাত মিঠুন জানান, একজন মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে রাত পৌনে ৮ টার দিকে তুরাগ থানার ধউর বেড়িবাঁধের টেকপোস্ট এলাকার পশ্চিম পাশে শামসুল হক চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তুরাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় তার দেহ তল্লাশি করে ৫০০পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার জানান,পূর্বেও গ্রেফতারকৃত রুবেল মিয়ার নামে মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। অতঃপর আসামি রুবেল মিয়াকে পুলিশের হেফাজতে নিয়ে থানার এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করার পর মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়।
