মো: বশির আলম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

দেশীয় উৎপাদিত বিড়ি সিগারেট শিল্পের উপর ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সাভারে সিটি সুপার মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রস্তাবিত ২০২০/২০২১ অর্থ বছরের বাজেটে বিড়ি সিগারেট শিল্পের উপর বৈষম্যমূলক ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সাভারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার সকালে এ মানববন্ধনে বাংলাদেশ বিড়ি সিগারেট মালিক-শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি সিগারেট মালিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মীর মাহমুদুল হোসেন রানা, সহ-সভাপতি মো: ফারুক হোসেন মিলন, সাধারণ সম্পাদক আকমল হোসেন সবুজ, সংগঠনের সমন্বয়কারী আসাদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিদেশী ব্রান্ডের তামাকজাত পন্যের দাম কমিয়ে দেশীয় পন্যের অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে। কিন্তু ২০২০/২০২১ অর্থ বছরের বাজেটে সিগেরেটের উপর কর হার নির্ধারণ দেশী এবং বিদেশী কোম্পানী একই কাতারে আনা হয়েছে। ফলে দেশীয় মালিকানাধীন কোম্পনীগুলো বিদেশীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। এতে করে একটি স্বার্থনাশী মহল অনৈতিক সুবিধাভোগ করবে। প্রস্তাবিত বাজেটে দেশীয় মালিকানাধীন কোম্পানীর শ্রমিকদের জন্য কোন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেনি।

এতে করে ২৪টি দেশীয় বিড়ি, সিগারেট কোম্পানী প্রায় ৫ লক্ষাধিক শ্রমিক ও মালিকরা ক্ষতির মুখে পড়বে। এমনকি আয়ের পথ বন্ধ হয়ে পথে বসতে হবে তাদের। বক্তারা আরো বলেন, ২০১৭/২০১৮ অর্থ বছরে প্রধানমন্ত্রী দেশীয় ব্রান্ডের বিড়ি সিগেরেটের পৃথক পৃথক মূল্য নির্ধারণের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। তারা আরো বলেন, ২০১৮/২০১৯ অর্থ বছরে নিম্নস্রাব শুধুমাত্র দেশীয় মালিকানাধীন কোম্পানীগুলোর সংরক্ষিত রাখার জন্য অনুমোদন পাওয়ার পরও আজ তা বাস্তবায়ন হয় নি।

এমতাবস্থায় তামাক শিল্পকে বাঁচাতে নিম্নস্রাবের সিগেরেট উৎপাদনে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানীর জন্য রিজাবের দাবী জানান তারা। আমাদের ব্যবসায় ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে নেয়া টাকা সময়মতো পরিশোধ করার জন্য কারখানার উৎপাদন সচল রাখা খুবই জরুরী।

নিম্নস্লাবে আমাদের জন্য পৃথক মূল্য স্ল্যাব করে দেয়া না হলে আমরা ব্যাংকের টাকা পরিশোধে ব্যর্থ হবো এবং প্রতিষ্ঠানসমূহ দেউলিয়া হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এই শিল্পের দেশীয় মালিকদের এই চরম দুর্গতির অবস্থা আপনারাসহ এনবিআর এর সকল পর্যায় নীতি নির্ধারকগণ অবগত আছেন। এই বাজেটে আমাদের সুরক্ষার জন্য প্রদত্ত প্রস্তাবণা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়ে আমাদের রক্ষা করুন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন