নিজস্ব প্রতিবেদক:
স্বাভাবিক শিশু টেকসই উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে “স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার” নামে একটি অটিস্টিক স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
১লা জুন বুধবার সকাল ১১টায় সফিউদ্দিন রোড আউচ পাড়া এলাকায় স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।
স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের মোঃ মুজিবুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কে এম জহুরুল আলম, প্রধান আলোচক মোঃ নাসির উদ্দিন মোল্লা, কাউন্সিলর ৫৪নং ওয়ার্ড, গাজীপুর সিটি করপোরেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ হারুন অর রশিদ, সমাজসেবা অফিসার শহর সমাজসেবা কার্যালয় টঙ্গী মোঃ জাকির হোসেন।
স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার একটি অরাজনৈতিক এবং অলাভজনক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে স্বাভাবিক জীবনযাপনের উপযোগী করে গড়ে তোলার জন্যই আমাদের এই প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তাদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে যাতে এই সুন্দর পৃথিবীটাকে উপভোগ করতে পারে সে লক্ষ্যে দক্ষ, অভিজ্ঞ, প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও পরিচালনা পর্ষদের ত্বত্তাবধানে এই প্রতিষ্ঠানটি পরিচালিত।
এই প্রতিষ্ঠানের লক্ষ্য “সুস্থ্য ও স্বাভাবিক শিশু টেকসই উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার উদ্দ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উপযুক্ত পরিচর্যা, পর্যাপ্ত ট্রেনিং এবং বিভিন্ন প্রকার থেরাপির মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদেরকে সমাজের স্বাভাবিক শিশুদের পর্যায়ে নিয়ে আশা এবং তাদেরকে স্বাবলম্বি করে গড়ে তোলা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সফিউদ্দিন সরকার একাডেমী স্কুলের সাবেক অধ্যক্ষ জাফর হোসেন, ইব্রাহিম খলিল, সিরাজুল ইসলাম, এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিবন্ধী সন্তানেরা ও তাদের অভিভাবক এবং
সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
