আশিকুর রহমান:
টঙ্গীতে মাদকসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
মঙ্গলবার ৬ই সেপ্টেম্বর টঙ্গী মোল্লা বাড়ী রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ
১। মোঃ হিরা ইসলাম (হিরো) (২৪) ২। মোঃ মিজানুর রহমান (মিজান) (৩৫) ৩। সোহেল আকন (সোহেল) (৩৬)।
এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা এবং নগদ ২৮০০টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উত্তর আউচপাড়া মোল্লাবাড়ী রোড এলাকায় লিটন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে মাদকসহ এবং মাদক বিক্রির টাকাসহ গ্রেফতার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আসামিদের ধৃত মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
