আশিকুর রহমান:

গাজীপুর টঙ্গীতে গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও মালামালসহ ৫ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো: ১। পিরোজপুর জেলা কাউকালী থানার মৃত ফজলুল হকের ছেলে ফোরকান হোসেন শান্ত ২। ঝালকাঠি জেলার রাজাপুর থানার কামাল খানের ছেলে কামরুল ইসলাম ইয়াছিন ৩। টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানিটেক আমির হোসেনের স্ত্রী হনুফা বেগম ৪। শেরপুর জেলার নালিতা বাড়ি থানার শহিদুল ইসলামের স্ত্রী ইসমত আরা সাবিনা ৫। শেরপুর জেলা নালিতা বাড়ি থানার আব্দুল খালেকের ছেলে শহিদুল ইসলাম।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আন্তঃজেলা মাদক সিন্ডিকেটের মূল হোতা ফোরকান তার সহযোগীদের দিয়ে টঙ্গী পূর্ব এবং আশেপাশের বিভিন্ন থানা এলাকায় মাদক বিক্রির সিন্ডিকেট গড়ে তুলেছে। উক্ত তথ্য ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার অফিসার ইন চার্জের নেতৃত্বে ৫ টি টিম টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রির মূলহোতা ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৫ কেজি গাঁজা, নগদ ২৮,৩৩০ টাকা, একটি মাদক বহনকারী বাস, একটি নোয়া মাইক্রোবাস, ২টি পিকআপ, ২টি স্বর্ণের চেইন, মাদক ক্রয়-বিক্রয়ের ৯টি হিসাব রেজিস্টার খাতা, ১টি গাড়ির ভুয়া নেমপ্লেট, মাদকের কাজে ব্যবহারিত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ দক্ষিন ডিসি মোঃ মাহবুব আলম বলেন, মাদক সিন্ডিকেটের মূলহোতা মোঃ ফোরকান হোসেন শান্ত (৩৫) গাজীপুর, ঢাকা, নরসিংদীসহ বিভিন্ন জেলায় তার সহযোগী মাদক ব্যাবসায়ীদের মাধ্যমে মাদক বিক্রি করে আসছিলো । এক্ষেত্রে তারা বিভিন্ন পন্য পরিবহনের নামে পিকআপ, মাইক্রোবাস, বাসের মাধ্যমে এক এলাকা থেকে অন্য এলাকায় মাদক পৌঁছে দিত। তারা টঙ্গীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আমরা আমাদের বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল জানান, পুলিশ কমিশনার মহোদয়ের নিদের্শনা অনুযায়ী মাদক বিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যহত থাকবে। তাদের বিরুদ্ধে উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু করা হয়েছে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন